ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়কে যা বলল ভারতীয় মিডিয়া
অ্যাশেজের গ্যালারির বিগ স্ক্রিনে পর্যন্ত মাউন্ট মঙ্গানুই টেস্টের স্কোরকার্ড দেখানো হয়েছে! কিন্তু সবাই এই জয়কে টাইগারদের ‘অর্জন’ হিসেবে দেখছেন না। যেমন ভারতের একটি ক্রীড়াভিত্তিক অনলাইন ‘স্পোর্টসকিডা’ টাইগারদের এই জয়কে ‘অঘটন’ হিসেবে দেখছে। আজ বৃহস্পতিবার পোর্টালটি ‘২০০০ সাল পরবর্তী টেস্ট ক্রিকেটের ৫টি বড় অঘটন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে।
এই কথিত ‘অঘটন তালিকার’ এর এক নম্বরে আছে মাউন্ট মঙ্গানুই টেস্ট! ‘অঘটন’ ব্যাপারটা ছোট দৈর্ঘ্যের ক্রিকেটের সঙ্গে খুব যায়। ওয়ানডে বা টি-টোয়েন্টি সংস্করণে কোনো একদিন একটা ছোট দলও কোনো বড় দলকে হারিয়ে দিতে পারে। তাই বলে টেস্ট ক্রিকেটে অঘটন? যে ম্যাচটি টানা পাঁচদিন খেলা হলো, পুরো পাঁচদিন একটা দল যেখানে রাজত্ব করে গেল, তার সঙ্গে ‘অঘটন’ শব্দটা বেমানান।
অবশ্য শুধু বাংলাদেশের এই জয় নয়, গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়কেও তারা ‘অঘটন’ বলছে! তালিকার তিন নম্বরে আছে ২০১৯ সালে বাংলাদেশের মাটিতে আফগানিস্তানের টেস্ট জয়। চার নম্বরে আছে ২০১৩ সালে হারারে টেস্টে জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের পরাজয়।
আর সবশেষে তারা ২০১৭ সালে ঘরের মাঠে টাইগারদের অস্ট্রেলিয়া বধের স্মৃতি তুলে ধরেছে। এটা ঠিক যে বাংলাদেশ টেস্টে দুর্বল দল। ধারাবাহিকভাবে ভালো খেলতে পারে না। ঘরের মাঠে ঘূর্ণি উইকেটের সুবিধা তো আছেই। তবে এবার দেশের বাইরে অচেনা কন্ডিশনে টাইগাররা যেভাবে টেস্ট জিতেছে, সেটাকে অঘটন বলা অন্যায়ই বটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE