ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবকে জেতাতে ভোট দেবেন যেভাবে
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিবেচনায় তারা নির্বাচিত হয়েছেন। আর আগামী ২০২২ সালের ২৪ জানুয়ারি ভোটাভুটির পর এক অনুষ্ঠানের মধ্যদিয়ে একজন সেরার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হবে বর্ষসেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকাররা। আগামী ২৪ জানুয়ারি ঘোষণা করা হবে বিজয়ীর নাম।সমর্থকরা তাদের পছন্দের ক্রিকেটারকে ভোট দিতে পারবেন। ভোট দিতে হলে নাম ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরই ভোট দেওয়া যাবে।
চারজনের তালিকায় আইসিসি সবার ওপরে রেখেছে সাকিবকে। শেষ হতে যাওয়া বছরে তিনি ৯টি ম্যাচ খেলেছেন। যেখানে ২টি হাফসেঞ্চুরিতে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন। এছাড়া ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট।
পাকিস্তান অধিনায়ক দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি ৬ ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেছেন। ছিল দুটি সেঞ্চুরিও। তৃতীয়তে থাকা মালান প্রোটিয়াদের হয়ে ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান করেছেন। তিনি দুটি সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটিও করেছেন।
এদিকে আইরিশ ওপেনার স্টার্লিং ১৪ ম্যাচ খেলে ৭৯.৬৬ গড়ে ৭০৫ রান করেছেন। তিনি তিনটি সেঞ্চুরিসহ দুটি ফিফটি করেছেন।
এবছর বর্ষসেরা দল, পুরুষ ও নারী বিভাগের মোট ১৩টি ব্যক্তিগত পুরস্কার তুলে দেবে আইসিসি। যেখানে বর্ষসেরা ক্রিকেটার, টেস্ট ক্রিকেটার, ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ থাকছে নারী বর্ষসেরার পুরস্কার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল