ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সেঞ্চুরি করে নিজের দলকে শিরোপা জেতালেন শুভাগত
কিন্তু লেট মিডল অর্ডারে যে শুভাগত হোমের মত ব্যাটার ছিলেন, তা হয়তো দক্ষিণাঞ্চলের ক্রিকেটাররা খুব বেশি চিন্তাও করেননি। শেষ পর্যন্ত সেই শুভাগত হোমই পার্থক্যটা গড়ে দিলেন। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও হাঁকালেন অনবদ্য সেঞ্চুরি।
শুভাগত অপরাজিত ছিলেন ১১৪ রানে। সপ্তম উইকেট জুটিতে শুভাগতকে দারুণ সঙ্গ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি। এ দু’জনের ৫৩ রানের জুটির ওপর ভর করেই বিসিএলের ফাইনালে দক্ষিণাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জয় করে নিলো ওয়াল্টন সেন্ট্রাল জোন বা মধ্যাঞ্চল।
চতুর্থ দিন শেষ বিকেলে ২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ রানেই ৩ উইকেট হারিয়েছিল মধ্যাঞ্চল। ৮ রান নিয়ে সৌম্য সরকার এবং ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন সালমান হোসেন। শেষ দিন আজ সকালে ব্যাট করতে নেমেই আউট হয়ে যান সৌম্য সরকার। মেহেদী হাসান রানার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি।
সালমান হোসেন করেন ৩৭ রান। মাঝে হাসান মাহমুদ আউট হয়ে যান ১ রান করে। তাইবুর রহমান করেন ৩ রান। ৬৮ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর সবাই ভেবেছিল, এবার বুঝি আর পারছে না সেন্ট্রাল জোন। কারণ, পরাজয় প্রায় নিকটবর্তী। কিন্তু শেষ পর্যন্ত শুভাগত হোমের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে মধ্যাঞ্চল।
ফাইনাল সেরার পুরস্কারও জিতে যান শুভাগত। প্রথম ইনিংসে বিসিবি দক্ষিণাঞ্চল সংগ্রহ করেছিল ৩৮৭ রান। জবাব দিতে নেমে মোহাম্মদ মিঠুনের ডাবল সেঞ্চুরি আর শুভাগতর সেঞ্চুরির ওপর ভর করে ৪৩৮ রান সংগ্রহ করে মধ্যাঞ্চল। তাদের লিড দাঁড়ায় মাত্র ৫১ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল অলআউট হয়ে যায় ২৬৮ রানে। যার ফলে, মধ্যাঞ্চলের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২১৮ রানের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE