ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
দীর্ঘ ৮ বছর পর আবারও যে রেকর্ড গড়লো বাংলাদেশ
শতভাগ জয়ের হার নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া বেশি ম্যাচ জেতায় তাদের পয়েন্ট বেশি, তাই তারাই শীর্ষে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে বছর দুয়েক হলো। ২০১৯ থেকে শুরু হয়ে ২০২১ সাল পর্যন্ত চলা প্রথম আসর বাংলাদেশের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে ছিল।
ইতিহাসের পাতা উলটে বুধবার বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছে আট উইকেটের বিশাল ব্যবধানে। সব মিলিয়ে দেশের বাইরে বাংলাদেশের এটি ষষ্ঠ টেস্ট জয়। তা-ও নিজেদের দুই সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া মুমিনুল হকের তরুণ ব্রিগেড মুঠোবন্দি করেছে এই জয়। এমন যুগান্তকারী টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ে ১২ পয়েন্ট পকেটে ভরার পাশাপাশি পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এলো বাংলাদেশ।
আর নিউজিল্যান্ড নিজেদের মাঠে টেস্টে ১৭ ম্যাচে অপরাজিত থাকার পর এই প্রথম হারল। পরিসংখ্যান, মাইলফলক সব একপাশে সরিয়ে রেখে এই বিস্ময় জাগানিয়া জয়ের প্রকৃত সৌন্দর্য নিহিত টেস্টের পাঁচদিনই নিউজিল্যান্ডেও ওপর বাংলাদেশের নিরঙ্কুশ কর্তৃত্বের মধ্যে। এ নিয়ে মাত্র ১১ টেস্ট খেলা পেসার ইবাদত হোসেন এই ম্যাচের কেন্দ্রীয় চরিত্র।
পঞ্চমদিন সকালে দুই উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেন ৪৬ রান দিয়ে। আট বছরেরও বেশি সময় পর কোনো বাংলাদেশি পেসার এই প্রথম ইনিংসে ছয় উইকেট নিলেন। দেশের বাইরে এটি সেরা বোলিং ফিগার একজন বাংলাদেশি পেসারের।
ম্যাচে সাত উইকেট নিয়ে ইবাদতই প্রথম টেস্টে ম্যান অব দ্য ম্যাচ। যিনি বাংলাদেশ বিমানবাহিনীর সেনা। তাই তো প্রত্যেকবার উইকেট নেওয়ার পর স্যালুট করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE