ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
দেশের জন্য না খেললে সেরা হয়ে লাভ কি, সাকিব প্রসঙ্গে পাপন
ইদানিং সাকিবের ছুটি নেয়ার প্রবণতা এবং টেস্টে কম খেলার কারণে তাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বরাবরই সাকিবকে বাংলাদেশের সেরা ক্রিকেটার বলেছেন। কিন্তু সাকিবকে নিয়ে প্রশ্নও তুলেছেন। পাপনের প্রশ্ন, দেশের জন্য না খেললে সেরা হয়ে লাভ কি?
পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে থাকায় জৈব সুরক্ষা বলয়ের কারণে সব ফরম্যাটে খেলা বেশ খানিকটা কঠিন হয়ে গিয়েছে সাকিবের জন্য। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বাংলাদেশের খেলা আট টেস্টের মাঝে মাত্র তিনটিতে খেলেছেন সাকিব। বাকি পাঁচটির মাঝে দুটি হাতছাড়া করেছেন ইনজুরির কারণে।
গত বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলা বাদ দিয়ে আইপিএলে খেলতে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব নিজেও জানিয়েছেন, একসঙ্গে তিন ফরম্যাট খেলা প্রায় অসম্ভব। ইঙ্গিত দিয়েছিলেন টেস্ট ক্রিকেট ছাড়ার। তবে পাপন জানিয়েছেন, তার জানামতে সব ফরম্যাটেই খেলবেন সাকিব।
একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে -এরকম আমরা শুনিনি মানে আমার সঙ্গে কোনো কথা হয়নি এমনকি কেউ বলেনি। তবে ওর ব্যাপারে একটা অনিশ্চয়তা তো আছেই। কারণ, ও কখন খেলবে আর কখন খেলবে না -এটা নিয়ে সব সময়ই একটা অনিশ্চয়তা আছে আমাদের মধ্যে। আমি মনে করি এটি দলের জন্য তো খারাপই তেমনি ওর জন্যও খারাপ।’
পাপন আরও বলেন, ‘আমার সঙ্গে ওর সর্বশেষ যে কথা হয়েছে, যতদূর জানি এখন থেকে নিয়মিত খেলবে সব ফরম্যাটেই। আমরা সবসময় বলে আসছি নিঃসন্দেহে ও আমাদের সেরা খেলোয়াড়। কিন্তু সেরা খেলোয়াড় হয়ে লাভ নেই, যদি না খেলে দেশের জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE