ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কোহলিকে পেছনে ফেললেন বাবর আজম
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দু'ধাপ পিছিয়ে গেলেন কোহলি। বিরাটের পা পিছলে বাবরের পিছনে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই ব্যক্তিগত র্যাংকিংয়ে একধাপ উন্নতি করলেন বাবর।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোহলি আপাতত ৯ নম্বরে রয়েছেন। সম্ভাবনা দেখা দিয়েছে, এবার তিনি সেরা দশের বাইরে ছিটকে যেতে পারেন। বাবর অবস্থান করছেন ৮ নম্বরে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাবর রয়েছেন দ্বিতীয় স্থানে। বিরাট সেরা দশের বাইরে ছিটকে গেছেন। ওয়ানডে র্যাংকিংয়ে বাবর রয়েছেন শীর্ষে। কোহলি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। টেস্টে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে রয়েছেন জো রুট। তিন নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লোকেশ রাহুল টেস্ট র্যাংকিংয়ে অভাবনীয় লাফ দিয়েছেন। সেঞ্চুরিয়নের সেঞ্চুরির সুবাদে তিনি ১৮ ধাপ উঠে এসে ব্যাটসম্যানদের তালিকায় ৩১ নম্বরে অবস্থান করছেন।
বাংলাদেশের মুশফিকুর রহীম উঠে এসেছেন ২ ধাপ উপরে। তিনি এখন রয়েছেন ১৯ নম্বর স্থানে। এক ধাপ করে নেমেছেন লিটন দাস এবং তামিম ইকবাল। তারা রয়েছেন যথাক্রমে ৩২ এবং ৩৩তম স্থানে। যদিও বাংলাদেশের ব্যাটারদের র্যাংকিংয়ে স্থান নির্ধারণ হয়েছে মাউন্ট মঙ্গানুইয়ের টেস্ট জয়কে বাদ দিয়েই। বাংলাদেশের জয়কে ধরে হয়তো সামনেই আইসিসি র্যাংকিং তালিকা প্রকাশ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE