ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ করেই মুশফিককে নিয়ে অবাক করা তথ্য দিলেন মমিনুল
তবে মুমিনুল হকরা হাল ছাড়েননি। নিউজিল্যান্ডে মাটিতে প্রমাণ করেছেন নিজেদের। দাপট দেখিয়ে জিতে নিয়েছেন সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ব্যাটে-বলে টাইগারদের কাছে পাত্তাই পায়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এমন জয়ের কৃতিত্ব দলের সবাইকে ভাগ করে দিলেন মুমিনুল।
ম্যাচের পর মুমিনুল বলেন, ‘আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে দলে যারা যারা ছিল, সবাই খুব সহায়তা করেছেন। সুজন ভাই থেকে শুরু করে সবাই অনেক বেশি সমর্থন যুগিয়েছেন। সবাই আমাদের মোটিভেট করার চেষ্টা করেছেন।’
বাংলাদেশের ইতিহাসগড়া দলটা তারুণ্য নির্ভর। সাকিব আল হাসান ও তামিম ইকবাল নেই। মাহমুদুল্লাহ রিয়াদ গেছেন অবসরে। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শুধু মুশফিকুর রহীম আছেন। মুমিনুল বিশেষভাবে কৃতিত্ব দিলেন মুশিকে। বলেছেন, ‘মুশফিক ভাই সবচেয়ে অভিজ্ঞ ছিলেন। ম্যাচে উনি অনেক বেশি উজ্জীবিত ছিলেন। ব্যক্তিগতভাবে উনি আমার সঙ্গে অনেক কথা বলেছেন। আমার কাছে মনে হয়, উনি সবচেয়ে বেশি আবেগী। একজন তরুণ অধিনায়ক হিসেবে আমাকে উনি বেশি সহায়তা করেছেন।’
এই টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটার সেঞ্চুরি না পেলেও বড় সংগ্রহ পেয়েছে দল। এমনকি নিচের সারির ব্যাটাররাও লড়েছেন বুক চিতিয়ে। আর বোলিংয়ে পেস-স্পিন দুই বিভাগেই উজ্জ্বল ছিল বাংলাদেশ। ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ সবাই সাফল্য পেয়েছেন। স্পিনে মেহেদী মিরাজ ভুগিয়েছেন কিউই ব্যাটারদের।
মুমিনুল নিজেও প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ দুই উইকেট নেন। সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে ও দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হেনরি নিকোলসকে আউট করেন মুমিনুল। বাংলাদেশি অধিনায়ক মনে করেন, দলগত পারফরম্যান্সের সুফল পেয়েছেন তারা। তিনি বলেন, ‘আগেই বলেছিলাম, যখনই বাংলাদেশ দলের সবাই দল হিসেবে একঙ্গে ভালো খেলতে পারি তখনই ভালো ফল আসে। সবাই সবদিক দিয়ে অবদান রেখেছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE