ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ডকে হারিয়ে বড় পুরষ্কার পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা
অতীত ইতিহাস দেখলে বড় কোনো সাফল্যের পর টাইগারদেরকে মোটা অঙ্কের বোনাস দেয়া হয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের এমন জয়ের পর ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ সকলের জন্যই বোনাস রাখা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
টাইগারদের ম্যাচ উইনিং বোনাস দেয়ার ব্যাপারে বিসিবি প্রেসিডেন্টের সাথেও আলোচনা হয়েছে জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘’আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব (নাজমুল হাসান পাপন) উনি প্লেয়ার, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই। উইনিং বোনাস সবসময় তাঁরা পাবে। টেস্ট সিরিজ শেষ হোক তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।‘’
ক্রিকেটারদের ম্যাচ জয়ের পর বোনাস দেয়ার প্রথা পুরনো জানিয়ে জালাল ইউনুস বলেন অতিরিক্ত কোনো বোনাস ক্রিকেটারদের দেয়া হবে কিনা তা সিরিজের পর সিদ্ধান্ত নিবে বোর্ড।
তিনি যোগ করেন, ‘’এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনি টেস্ট খেললে তো বোনাস থাকেই, এডিশনাল বোনাস থাকবে কিনা সিরিজ শেষ হোক আলাপ করব।‘’
বুধবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে জালাল ইউনুস আরও জানিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ আয়োজনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বোর্ড। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলা উচিৎ জানিয়ে তিনি আরও বলেন, ‘’ইংল্যান্ড-অস্ট্রলিয়াতে আমাদের অ্যাওয়ে সিরিজ কম। আগেও এসব নিয়ে আলোচনা হয়েছে। ইংল্যান্ডে অ্যাওয়ে সিরিজ করা যায় কি না আলোচনা হচ্ছে তবে এখনও নিশ্চিত না। তবে আমরা চেষ্টা করব। আমার মনে হয় ইংল্যান্ড-অস্ট্রলিয়ায় আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত। ওদের কন্ডিশনে বেশি ম্যাচ খেললে আমাদের ক্রিকেটের জন্যই ভালো হবে মনে করি।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE