ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
এবাদতের স্যালুটের পর ২ বছর সেঞ্চুরি নেই কোহলির
সেই যে কোহলি সেঞ্চুরি করে ফিরলেন, এরপর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ফরম্যাটেই সেঞ্চুরির দেখা নেই তার! উইকেট প্রাপ্তির পর এবাদতের স্যালুট দিয়ে উদ্যাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। টেস্ট ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই দলটিকেই তাদের মাঠে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
যে জয়কে নিজেদের ইতিহাসে টাইগারদের সেরা অর্জন বলা হচ্ছে। আর এই ইতিহাস গড়ার নায়ক এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে এবাদত কিউইদের গুঁড়িয়ে দেন। ডানহাতি পেসার তাই এই মুহূর্তে জাতীয় বীরে পরিণত হয়েছেন। আর উইকেট প্রাপ্তির পর তার ওই স্যালুট তো বাংলাদেশের বিজয় উদ্যাপনের প্রতীক এখন।
মাউন্ট মঙ্গানুই টেস্টে দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়েছেন এবাদত। এক একটি উইকেট নিয়েছেন আর স্যালুট দিয়ে উদ্যাপন করেছেন। এবাদত যখন প্রশংসায় ভাসছেন সবার, ঠিক সেই সময়ই কোহলির ওই আউটের বিষয়টি সামনে এসেছে।
সিনিয়র ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদার মজা করে ফেইসবুকে লিখেছেন, ‘২০১৯ সালে কলকাতায় এবাদত হোসেনের স্যালুট পাওয়ার পর বিরাট কোহলির দুই বছর ধরে টেস্ট সেঞ্চুরি নেই। ভয়ে আছি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের এখন কি হবে।’ ইডেন গার্ডেন্সের সেই ম্যাচটি অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ইনিংস ও ৪৬ রানে হেরেছিল বাংলাদেশ। এবাদত পেয়েছিলেন ৩ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE