ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইংল্যান্ডের মাটিতে সিরিজ আয়োজন যা বলছে বিসিবি
২০০৫ ও ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে তখনও বাংলাদেশ দল এখনকার মতো উন্নতি করেনি। বড় দলের বিপক্ষে কালে-ভদ্রে দু-একটা ম্যাচ জিতলেও বিগত কয়েক বছর বড় দলগুলোর বিপক্ষে চোখ রাঙিয়ে চ্যালেঞ্জ জানানোর মানসিকতা তৈরি হয়েছে বাংলাদেশের।
এই তো গেল ইংল্যান্ড সফরের কথা। অস্ট্রেলিয়া সফর তো আরও দুস্কর বাংলাদেশের জন্য। ২০০৩ ও ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে গেলেও সেসব ম্যাচ আয়োজন হয়নি অস্ট্রেলিয়ার কোনো মূল ভেন্যুতে। এমনকি এফটিপি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত এই দুই দেশে বাংলাদেশের কোনো সফর নেই।
জালাল ইউনুস জানালেন অস্ট্রেলিয়া সম্ভব না হলেও ইংল্যান্ডের সঙ্গে সিরিজ আয়োজনে চেষ্টা চালাচ্ছে বিসিবি। “ইংল্যান্ড-অস্ট্রলিয়াতে আমাদের অ্যাওয়ে সিরিজ কম। আগেও এসব নিয়ে আলোচনা হয়েছে। ইংল্যান্ডে অ্যাওয়ে সিরিজ করা যায় কি না আলোচনা হচ্ছে তবে এখনও নিশ্চিত না।
তবে আমরা চেষ্টা করব। আমার মনে হয় ইংল্যান্ড-অস্ট্রলিয়ায় আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত। ওদের কন্ডিশনে বেশি ম্যাচ খেললে আমাদের ক্রিকেটের জন্যই ভালো হবে মনে করি।” ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলার ভাবনা আসাটা স্বাভাবিক। তাঁদের মতোই কন্ডিশন নিউজিল্যান্ডের।
কঠিন কন্ডিশনে নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অবশ্য এই অর্জনের কৃতিত্ব ক্রিকেটারদেরকেই দিচ্ছেন অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। “আপনারা জানেন সবাই কী ট্রমার মধ্য দিয়ে গেছে। বিশ্বকাপের পরে আমরা পাকিস্তান সিরিজে ভালো করিনি।
ঐখানে গিয়ে টিমের পারফরম্যান্স অসাধারণ। আমি ধন্যবাদ জানাই যারা মাঠে খেলেছে। আসলে এটা প্লেয়ার, টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব। টিম ম্যানেজমেন্ট থেকে একটা বার্তা ছিল যে টেস্টে আমরা কিভাবে ব্যাটিং ও বোলিং করব। এটা তাঁরা অনুসরণ করেছে। এটাই সবচেয়ে বড় কথা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE