ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
এবাদত-তাসকিনদের বিশাল বড় সুখবর দিলো বিসিবি
তবে মাউন্ট মঙ্গানুইয়ের স্পোর্টিং উইকেটে এবাদত, তাসকিন, শরিফুলদের দাপট দেখে নিজেদের চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। পেসাররা যাতে প্রাণখুলে বোলিং করতে পারেন সেজন্য সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট ‘স্পোর্টিং’ করার চেষ্টা করবে বলে জানালেন বিসিবির অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।
“আমরা স্পোর্টিং উইকেট করার চেষ্টা করছি। চেষ্টা হচ্ছে ভালো উইকেটের জন্য। সিলেটে আমরা চেষ্টা করছি এই ধরণের স্পোর্টিং উইকেট করার জন্য। মাউন্ট মঙ্গানুইয়ে যে উইকেট ছিল, ঐ ধরণের উইকেট যদি এখানে করতে পারি তাহলে আমাদের ফাস্ট বোলারদের অনেক হেল্প হবে। তাঁরা প্রচণ্ড সাপোর্ট পাবে এবং তাঁরা প্রাণখুলে বোলিং করতে পারবে। আমরা চেষ্টা করব সিলেটে এই ধরণের উইকেট তৈরি করার জন্য।”
জালাল ইউনুস নিজেও এক সময় পেস বোলার ছিলেন। যে কারণে নিউজিল্যান্ডে এবাদত, তাসকিন, শরিফুলদের সাফল্যের মহত্ত্ব বুঝতে পারছেন। বিশেষ করে এবাদতের বোলিংয়ে যে উন্নতি এসেছে তাতে বেশ সন্তুষ্ট তিনি। জালাল ইউনুস বলেন, পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছেন এবাদত।
“একজন সাবেক ফাস্ট বোলার হিসেবে আমি সত্যিই অনেক খুশি এবাদতকে নিয়ে। আমার সবচেয়ে ভালো লেগেছে ও যে এরিয়াগুলোতে বোলিং করছিল। তাঁর মানে বোঝাই যাচ্ছিল উইকেটে অ্যাটাক করার জন্য ওর কাছে পরিষ্কার বার্তা ছিল। উইকেটে অ্যাটাক করতে পেরেছে বলেই সে উইকেট নিতে পেরেছে। সবমিলিয়ে তিন পেসারই ভালো করেছে। মিরাজও ভালো করেছে। একটু আগে যা বললাম আপনাকে টেস্ট ম্যাচ যদি জিততে হয় তাহলে বোলাররাই জেতাবে আর জিততে হলে অবশ্যই কিন্তু প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে।”
মাউন্ট মঙ্গানুইয়ে দুই দলের পেসারদের মধ্যে বোল্ট-সাউদি-জেমিসনদের চেয়ে বেশি সফল ছিল বাংলাদেশের পেসাররা। দুই ইনিংস মিলিয়ে সর্বমোট ১৩ উইকেট নিয়েছেন এবাদত-শরিফুল-তাসকিন। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে এবাদত একাই নিয়েছে ছয়টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE