ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
গত ১১ বছরে কেউ যা পারেনি সেটাই করে দেখালো বাংলাদেশ
ঘরে বাইরে মিলিয়ে ১৬ বারের চেষ্টায় অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে অধরা টেস্ট জয় ধরা দিলো। এতে করে নিউজিল্যান্ডের নিজেদের দুর্গে টানা অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ টানলো টাইগাররা। এই হারের আগে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সর্বশেষ তারা নিজেদের মাটিতে টেস্ট হেরেছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর আর কোনো দলই জয়ের মুখ দেখেনি কিউইদের মাটিতে।
উপমহাদেশের দলগুলোর রেকর্ড তো আরও শোচনীয়। গত ১১ বছরেও কিউইদের মাটিতে টেস্ট জিততে পারেনি তারা। সর্বশেষ জিতেছিল পাকিস্তান, সেই ২০১০ সালে। পাকিস্তান নিউউজিল্যান্ডের মাটিতে তাদের সর্বশেষ সিরিজটিতে হারে ২০২০ সালে, ২-০ ব্যবধানে। ভারত তার আগের বছর হারে একই ব্যবধানে। আর শ্রীলঙ্কা ২০১৮ সালে হেরেছিল ১-০ ব্যবধানে।
ভাবা যায়য়! কিউইদের যে দাপট থামাতে পারেনি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দল; সে দাপট এবার থামিয়ে দিলো বাংলাদেশ। শুধু তাই নয়। ২০১৭ সাল থেকে ঘরের মাঠে টানা ৮টি টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এবার সেই রেকর্ডও ভাঙছে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিতলেও এবার আর সিরিজ জয়ের আর সম্ভাবনা নেই কিউইদের।
সবমিলিয়ে দেশের বাইরে ৬১ টেস্টে ষষ্ঠ জয়ের দেখা পেলো বাংলাদেশ। আর র্যাংকিংয়ের সেরা পাঁচ দলের বিপক্ষে বিদেশের মাটিতে এটিই টাইগারদের প্রথম টেস্ট জয়। ওহ, নিউজিল্যান্ড তো বর্তমান টেস্ট চ্যাম্পিয়নও। সেই হিসেবটিও বা বাকি রাখা কেন!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE