ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেই হাস্যকর রিভিউ নিয়ে যা বললেন লিটন দাস
লিড হয়েছে মাত্র ১৭ রানের। উইকেটে একমাত্র বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আছেন অভিজ্ঞ রস টেইলর। যার বিপক্ষে বাংলাদেশের একটা রিভিউ নিয়ে ধারাভাষ্য বক্স থেকে সোশ্যাল সাইটে তুমুল হাস্যরস চলছে।
তাসকিনের করা শেষ সেশনের অষ্টম ওভারে ফুল লেংথের বলটি টেলর মাঝ ব্যাটে খেললেও বাংলাদেশের খেলোয়াড়েরা লেগ বিফোরের আবেদন করেন। স্বাভাবিকভাবেই আম্পায়ার সাড়া দেননি। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা অধিনায়ক মুমিনুলকে চাপ দেন রিভিউ নিতে। স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যাচ্ছিল, ‘ভাই নেন, নেন…।’ সতীর্থদের কাছে হার মেনে রিভিউ নিয়ে বসেন মুমিনুল। ভিডিও রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বলটি টেলরের ব্যাটের মাঝে লেগে মাটি ছুঁয়েছে। পায়ে লাগার কোনো প্রশ্নই আসে না।
আজ চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটন দাসের কাছে প্রশ্ন করা হয় রিভিউটি নিয়ে। কারণ উইকেটকিপার হিসেবে এটা লিটনের গুরুদায়িত্ব। জবাবে লিটন বলেন, ‘আসলে এটা নিয়ে আমরা ওভার এক্সাইটেড না। প্রথমটার কথাই বলি, আমি যখন রিভিউ নিলাম, আমি পেছনে ছিলাম। আমার মনে হয়েছে কনফার্ম আউট। কিন্তু নেয়ার পর সেটি লস হল। দ্বিতীয়টা আমরা নেয়ার পর সফল হয়েছিলাম। কনওয়ের উইকেট। ওটাতে কিন্তু সাদমান, মিরাজ, শান্ত, রাব্বি, যতগুলা প্লেয়ার সামনে ছিল, তাদের কল ছিল। আমি পেছনে থাকায় বুঝতে পারিনি ইনার এজ হয়েছিল।’
লিটন আরও বলেন, ‘এটা হয় অনেক সময়, আপনি রিভিউতে সফল হবেন কখনো হবেন না। পরেরটায় মিরাজ কনফিডেন্ট ছিল বিষয়টা নিয়ে। আমরা তাকে ব্যাক করেছি। কারণ প্রতিটা খেলোয়াড়ের দায়িত্ব ফিডব্যাক নেওয়া। আমরা সেগুলো নেই। অনেক কিছু আমি পেছন থেকে বুঝতে পারি না। লাস্ট কল ছিল তাসকিনের। সে অনেকটা শিওর ছিল যে টেইলরের বুটে লেগেছে। আমি পেছন থেকে বুঝতে পারছিলাম না। আমারা তো চাচ্ছিলাম একটা উইকেট পড়ুক। এই জন্যই আমরা চান্স নিয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল