ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
রাহুলকে ধমক দিল আম্পায়ার,এরপরেই ঘটলো যে ঘটনা,দেখুন ভিডিওসহ
১৯৯০-এ মোহাম্মদ আজাহারউদ্দিনের পরে কেএল রাহুল প্ৰথম ক্যাপ্টেন যিনি সীমিত ওভারে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার আগে টেস্টেই অধিনায়ক হয়ে গেলেন। টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে কেএল নিজেদের ইনিংস চলাকালীনই আম্পায়ারের কাছে সতর্কিত হলেন।ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারে কাগিসো রাবাদার বলে একদম শেষ মুহূর্তে ব্যাট করা থেকে নিজেকে সরিয়ে নেন। অনেকটা দৌড়ে এসে ওভারের তৃতীয় বল করার সময়ে রাবাদাকে সেই কারণে একদম শেষ মুহূর্তে থামতে হয়। রাহুল সেই সময় ব্যাট করার জন্য প্রস্তুত ছিলেন না। সেটা তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট হয়ে যায়। তিনি ব্যাট দিয়ে মাঠ ঠুকতে থাকেন।
আম্পায়ার মরিস ইরাসমাস কড়া ভাষায় বলে দেন, “রাহুল পুল আউট করলে একটু দ্রুত করো।” রাহুলও দ্রুত ক্ষমা চেয়ে রক্ষা পান।ম্যাচে ভারত প্ৰথমে বেশ বিপাকে। ওয়ান্ডার্সের পিচে প্ৰথম ঘন্টায় ব্যাটসম্যানদের জন্য রসদ থাকে। সেই কথা বিবেচনা করেই প্ৰথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিং পার্টনারশিপে কেএল রাহুল স্কোরবোর্ডে ৩৬ তোলার পরেই প্ৰথম উইকেট হারায় ভারত।
৩৭ বলে ২৬ করে মায়াঙ্ক আগারওয়াল মার্কো জ্যানসেনের বলের শিকার হয়ে ফিরে যান। এরপরে অলিভিয়েরের বলে ব্যাটের কানায় লেগে আউট হন পূজারা। তারপরের ওভারেই অলিভিয়ের প্ৰথম বলে ফিরিয়ে দেন রাহানেকে। দ্বিতীয় স্লিপে ক্যাচ ধরেন কিগান পিটারসেন। লাঞ্চের সময় স্কোরবোর্ডে ৫৬ তোলার ফাঁকেই ভারত একসময় ৩ উইকেট হারিয়ে ফেলেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE