ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
একটি উইকেটের খোঁজেই বারবার একই কাজ করছে বাংলাদেশ
মধ্যাহ্ন বিরতির পর এবাদত হোসেনের বলে উইল ইয়ংয়ের বলে কট বিহাইন্ডের আবেদন করেন বাংলাদেশ। তবে সে আবেদনে সাড়া দেননি আম্পায়ার। আত্মবিশ্বাসী বোলার এবাদত রিভিউ নেওয়ার পক্ষে সমর্থন জানান। রিভিউয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুল হকও। কিন্তু আল্ট্রাএজে কট বিহাইন্ডের কোনো প্রমাণ মেলেনি।
দ্বিতীয় রিভিউটিও একইভাবে হারায় বাংলাদেশ। এবারও বোলার ছিলেন এবাদত, ব্যাটার ছিলেন রস টেলর। কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। এবারও আঙুল তোলেননি আম্পায়ার। রিভিউয়ের সিদ্ধান্ত জানান মুমিনুল। সেবারও আল্ট্রাএজে কট বিহাইন্ডের কোনো প্রমাণ মেলেনি।
বাংলাদেশের হারানো তৃতীয় রিভিউটি বেশি হতাশাজনক ছিল। তাসকিন আহমেদের বল সরাসরি টেলরের মাঝ ব্যাটে লাগে। বাংলাদেশ এলবিডব্লিউয়ের আবেদন করে। আম্পায়ার নাকচ করে দেওয়ার পর ফিল্ডার মেহেদী হাসান মিরাজ অধিনায়ককে অভয় দেন বল পায়ে লেগেছে বলে। মুমিনুল আবারও রিভিউ নেন। এবার দেখা যায় বল সরাসরি ব্যাটে লেগেছে।
এবাদত যে ভালো বোলার তা আজ প্রমাণ করেছে লিটনলিটন দাসএই বিষয়ে লিটন বলেন, “না, আমরা বেশি উত্তেজিত ছিলাম না। প্রথমটার কথাই বলি, আমি যখন রিভিউ নিলাম, আমার মনে হয়েছিল নিশ্চিত আউট। দ্বিতীয়টা আমরা নেয়ার পর সফল হয়েছিলাম। কনওয়ের উইকেটটা। ওটাতে কিন্তু সাদমান, মিরাজ, শান্ত, রাব্বি, যারা সামনে ছিল, তাদের কল ছিল। আমি পেছনে থাকায় বুঝতে পারিনি ইনার এজ হয়েছিল।”
“এটা হয় অনেক সময়, কখনো রিভিউতে সফল হবেন, কখনো হবেন না। পরেরটায় মিরাজ আত্মবিশ্বাসী ছিল। প্রতিটা খেলোয়াড়ের দায়িত্ব ফিডব্যাক নেয়া। আমরা সেগুলো নেই। অনেক কিছু আমি পেছন থেকে বুঝতে পারিনা। শেষের যেটা ছিল, ওটাও অনেকটা শিওর ছিল যে পায়ে লেগেছে। আমি পেছন থেকে বুঝতে পারছিলাম না। আমরা তো চাচ্ছিলাম একটা উইকেট পড়ুক, এই জন্যই আমরা রিভিউয়ের সুযোগ নিয়েছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE