ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
রেকর্ড গড়ে অলআউট বাংলাদেশ, ২য় ইনিংসে চাপে নিউজিল্যান্ড
আগের দিন ৬ উইকেটে ৪০১ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ এর সঙ্গে যোগ হয়েছে আরও ৫৭ রান। মেহেদি হাসান মিরাজ ৪৭ ও ইয়াসির আলি রাব্বি ২৬ রান করলে ৪৫৮ রানে অলআউট হয় সফরকারীরা। বিদেশের মাটিতে এই প্রথম বাংলাদেশের প্রথম আট ব্যাটার ৫০+ বল খেলার রেকর্ড গড়লো।
বাংলাদেশের ১৩০ রানের লিডের জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছে নিউজিল্যান্ড। তারা এখনও পিছিয়ে রয়েছে ৪০ রানে। কিউই অধিনায়ক টম লাথামকে বোল্ড করে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন তাসকিন আহমেদ। আর করওয়েকে ফিরিয়েছেন এবাদত।
মঙ্গলবার দিনের শুরুতেই সাজঘরে ফিরে যেতে পারতেন মেহেদি হাসান মিরাজ। সাত বলের ব্যবধানে দুইবার রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচান তিনি। প্রথমে রাচিন রবীন্দ্র ও কাইল জেমিসনের ওভারে লেগ বিফোর আউট দেওয়া হয় মিরাজকে। দুইবারই রিভিউ নিয়ে বেঁচে যান মিরাজ।
শুরুতেই দুইবার বেঁচে যাওয়ার পর ইয়াসির ও মিরাজ দেখেশুনে পার করে দেন দিনের প্রথম ঘণ্টা। উইকেটের খোঁজে থাকা নিউজিল্যান্ড ১৬০ ওভার হতেই নিয়ে নেয় তৃতীয় নতুন বল। তাতেও মেলেনি সাফল্য। ইয়াসির-মিরাজ দৃষ্টিনন্দন কিছু শট খেলে বাংলাদেশের লিড ১০০ পার করে দেন।
মাউন্ট মঙ্গানুইয়ে অতিরিক্ত সূর্যতাপের কারণে একপর্যায়ে সানগ্লাস নিয়ে ব্যাটিং করতে হয়েছে মিরাজকে। তবে সেটিও ঘেমে যাওয়ায় চার বলই ফেরত দিতে হয়েছে ড্রেসিংরুমে। সাবলীল ব্যাটে ফিফটির আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু তাকে তা করতে দেননি টিম সাউদি।
মিরাজকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে টেস্ট ক্রিকেটে লম্বা সময় পর সাফল্যের দেখা পান সাউদি। আউট হওয়ার আগে ৮ চারের মারে ৮৮ বলে ৪৭ রান করেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ৭৫ রানের সপ্তম উইকেট জুটি।
এরপর আর ১৩ রান তুলতেই অলআউট হয় বাংলাদেশ। ইয়াসির রাব্বির ব্যাট থেকে আসে ৮৫ বলে ২৬ রান। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪, নেইল ওয়াগনার ৩, টিম সাউদি ২ ও কাইল জেমিসন নেন ১টি উইকেট।
১৩০ রানে এগিয়ে থেমে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে নামে বাংলাদেশ। শুরুটা বেশ ভালোই করেছিল নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ৮ ওভারে স্কোরবোর্ডে যোগ করে ফেলে ২৫ রান। তবে নবম ওভারেই ১৪ রান করা লাথামকে বোল্ড করে দেন তাসকিন। এখন জুটি বেঁধেছেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE