ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
আশরাফুল ও আমিরদের ম্যাচ ফিক্সিং নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন : হাফিজ
ফিক্সিং কান্ডে জড়িয়ে শাস্তি হিসেবে লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আশরাফুলরা। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেটে ফিরেছেন তারা। আমির তো পরবর্তীতে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরেছিলেন। তবে এর ঘোর বিরোধী ছিলেন মোহাম্মদ হাফিজ এবং এখনো ফিক্সারদের দ্বিতীয় সুযোগ দেওয়ার ব্যাপারে পুরোপুরি বিরোধী অবস্থানে তিনি।
সোমবার ১৮ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। বিদায় বেলায় ক্যারিয়ারের নানান উত্থান পতনের গল্প শুনিয়েছেন তারকা এই অলরাউন্ডার। যেখানে ফিক্সারদের কখনোই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিৎ নয় বলে, মন্তব্য করেছেন ‘প্রফেসর’ খ্যাত হাফিজ।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে মোহাম্মদ আমির যখন পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতাবর্তন করেছিল, তখন পাকিস্তানের অনেক ক্রিকেটারের মতোই বিরোধিতা করেছিলেন মোহাম্মদ হাফিজও। কিন্তু পিসিবির তৎকালীন প্রধান তখন হাফিজের দাবি ফিরিয়ে দিয়েছিলেন এবং উল্টো পাকিস্তানের অধিনায়ককে এই বিষয়ে মাথা ঘামাতে বারণ করেছিলেন।
পিসিবি প্রধানের এমন ব্যবহারে হৃদয় ভেঙে গিয়েছিল মোহাম্মদ হাফিজের। তাই তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতি টানার মুহুর্তে এই ঘটনাকেই ক্যারিয়ার সবচেয়ে বাজে অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছেন ৪১ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার।
লাহোরে অনুষ্ঠিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যালয়ে সোমবার অবসরের ঘোষণা দেওয়া সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে হাফিজ বলেন, “আমি বরাবরই ছিলাম এবং এখনও ফিক্সারদের বিরুদ্ধেই আছি। আমি কখনই চাইনি ফিক্সারদের দ্বিতীয় সুযোগ দেওয়া হোক। আমাকে তখনকার পিসিবি চেয়ারম্যান বলেছিল, আমি যেন নিজের চরকায় তেল দেই, কেননা যাই হোক না কেন, এই ফিক্সারদের দ্বিতীয় সুযোগ দেওয়া হবে । শুনে আমি বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE