ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিব ছাড়া আমাদের সবাইকেই কষ্ট সহ্য করতে হয়েছে : মাশরাফি
এর বাইরে মাহমুদউল্লাহ খেলছেন কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি, তামিম ইকবাল দীর্ঘসময় ধরেই চোটের কারণে দলের বাইরে। সাকিব আল হাসানকে সব সিরিজে পাওয়া যাচ্ছে না। কেবল মুশফিকুর রহিমই তিন ফরম্যাটেই এখন বাংলাদেশের নিয়মিত মুখ।
ফলে এখন নতুন ক্রিকেটারদের ওপর ভর করেই এগোচ্ছে টিম বাংলাদেশ। কিন্তু এতে নানা সমস্যায়ও পড়তে হচ্ছে। কারণ, নতুনরা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারছে না।
এতে করে সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। পাশাপাশি নির্বাচক কমিটি ও বিসিবির সমালোচনা করছেন কেউ কেউ। তাদের ভাষ্য, পঞ্চপান্ডবের বিকল্প তৈরি করতে ব্যর্থ বিসিবি।
তাইতো মাশরাফিকে পেয়েই এ প্রশ্নটা আবারও করেছেন সাংবাদিকরা। গতকাল (২ জানুয়ারি) আইজিপি কাপ কাবাডির ফাইনাল ম্যাচ দেখতে গেলে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে প্রশ্ন করা হয়, কেন তাদের জায়গাটা নিতে পারছেন না কেউ? জবাবে মাশরাফি সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে আনলেন।
তিনি বলেন, ‘যে পাঁচজনের (পঞ্চপাণ্ডব) কথা বলছেন, আমরা খুবই সৌভাগ্যবান ছিলাম। কারণ, আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না।
আমাদের শুরুর দিকের ক্যারিয়ার দেখলেই বুঝতে পারবেন, সবারই কিন্তু দীর্ঘসময় স্ট্রাগল করে এই পর্যায়ে আসতে হয়েছে। তখন যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে কিন্তু এত দূর খেলতে পারতাম না। এটা (সোশ্যাল মিডিয়া) একটা সমস্যা।’
মূলত সোশ্যাল মিডিয়ায় হওয়া সমালোচনার দিকেই ইঙ্গিত করেছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘যখন তরুণ খেলোয়াড়েরা আসছে, তাদের ওপর সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব পড়ছে। এতে করে পারফরম্যান্স ধরে রাখা সহজ নয়।
একজন খেলোয়াড় পারফর্ম করতে না পারলেই চারদিক থেকে আক্রমণ (সমালোচনা) করা হয়। তখন তারা মানসিকভাবে ভেঙে পড়ে। তরুণদের প্রতি আমাদের সমর্থনটা প্রয়োজন।’
এ সময় তরুণদের নিয়ে আরও ধৈর্য ধরার পরামর্শ দিয়ে মাশরাফি বলেন, ‘সাকিব হয়তো আলাদা। কিন্তু তামিমকে দেখেন, আমাকে দেখেন, মুশফিককে দেখেন, সবাই কিন্তু ক্যারিয়ারের শুরুতে স্ট্রাগল করে আসছি, বাদ পড়েছি। হয়তো তামিম বাদ পড়েনি।
তবে সেও কিন্তু তখন আজকের তামিম ছিল না। সাকিব ছাড়া সবাইকেই কষ্ট করে এই পর্যায়ে আসতে হয়েছে। এখন পরিস্থিতি ভিন্ন, সবাই পারফরম্যান্স চায়। আপনাকে এটাও মনে রাখতে হবে, আন্তর্জাতিক ক্রিকেট এতটা সহজ না। আপনি এসেই পারফরম্যান্স পাবেন না, সবকিছুই ধৈর্যের ব্যাপার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল