ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ম্যাচের ফলাফল কি হবে আগাম জানিয়ে দিলেন বোল্ট
নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দিয়ে তৃতীয় দিন শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৪০১ রান তুলেছে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের চার ব্যাটসম্যান। এখনও ক্রিজে আছেন ইয়াসির আলী রাব্বি ও মেহেদি হাসান মিরাজ।
সপ্তম উইকেট জুটিতে এই দুজন খেলে ফেলেছেন ১০ ওভারেরও বেশি। ৬৭ বলে মিরাজ-রাব্বির জুটি এখন ৩১ রানের। তাই বোল্ট ভালোভাবেই জানেন, চতুর্থ দিন এই দুই সেট ব্যাটসম্যানের বিপক্ষে তাদের কাজটা সহজ হবে না।
সংবাদ সম্মেলনে বোল্ট বলেন, 'এই মাঠে যে কয়টা টেস্ট হয়েছে সবগুলিই ৫ দিনে গড়িয়েছে। যদি হয় তাহলে উইকেট ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। কিন্তু এখন পর্যন্ত এমন কোন আভাস পায়নি। গ্রাউন্ডসম্যান আশা করেনি টানা ৩দিন ৩০ ডিগ্রীর বেশি তাপমাত্রা থাকবে। এটা হয়তো দুই দলকেই উৎসাহ দেবে।
'আমরা শেষে বোলিং করব আর এখনও ম্যাচ দূর গড়াবে। দেখি আগামীকাল প্রথম ঘন্টায় কি হয়। বাংলাদেশ অবশ্যই চাইবে ইনিংস আরও লম্বা করতে এবং আমাদের ওপর আরও চাপ প্রয়োগ করতে। আমি এই ম্যাচের ৩টি ফলাফলই দেখছি' আরও যোগ করেন তিনি।
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ। তিন ফরম্যাট মিলিয়ে ৩২টি ম্যাচ খেলে সবকটিতে হেরেছে লাল-সবুজের দলটি। তবে মুন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স এবার আশার আলো দেখাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE