ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
দুর্দান্ত সেঞ্চুরি করলেন মিঠুন,ফরহাদের অলরাউন্ড ঝলক
বাংলাদেশ ক্রিকেট লিগের পাঁচদিনের ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে সেন্ট্রাল জোনের সংগ্রহ ৪ উইকেটে ১৮৪ রান। তারা পিছিয়ে রয়েছে ২০৩ রানে, হাতে রয়েছে ছয়টি উইকেট। এর আগে সাউথ জোন অলআউট হয়েছে ৩৮৭ রান করে। বাঁহাতি স্পিনে ৫ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।
প্রথম দিন ৮০ ওভার খেলে ৫ উইকেটে ২৬১ রান করেছিল সাউথ জোন। জাকির হাসান ৪৪ ও ফরহাদ রেজা অপরাজিত ছিলেন ৪৬ রানে। ঝড়ো ব্যাটিং করতে থাকা ফরহাদ আজ আউট হয়েছেন ৬৭ বলে ৭১ রান করে। যেখানে ছিল ৯ চার ও ৩ ছয়ের মার। রেজার বিদায়ে ভাঙে ১১৯ রানের ষষ্ঠ উইকেট জুটি।
এরপর বোলারদের নিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করেন জাকির। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি করতে তিনি খেলেন ১৫১ বল। শেষপর্যন্ত ১৬১ বল খেলে ১৬ চারের মারে ১০৭ রানে অপরাজিত থেকে যান তিনি। এর আগে সবশেষ চার ইনিংসে জাকিরের সংগ্রহ ছিল যথাক্রমে ১০৯, ২২, ১৫৮ ও ১২২ রান।
সেন্ট্রাল জোনের পক্ষে বাঁহাতি স্পিনার মুরাদ ১০১ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার পঞ্চম ফাইফার। এছাড়া অধিনায়ক শুভাগত হোমের শিকার ৩টি উইকেট।
সাউথ জোনের ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ফরহাদ রেজার তোপের মুখে পড়ে সেন্ট্রাল জোন। ইনিংসের ৮ ওভারের মধ্যে দলীয় ১৬ রানেই সেন্ট্রালের ৪ উইকেট তুলে নেন ফরহাদ। একে একে আব্দুল মজিদ, সৌম্য সরকার, সালমান হোসেন ও তাইবুর পারভেজকে সাজঘরের টিকিট ধরিয়ে দেন সাউথের অধিনায়ক।
ইনিংসের ৮ ওভার শেষে ফরহাদের বোলিং বিশ্লেষণ ছিল ৪-১-৮-৪! তবে এরপর দিনের বাকি ৪৫ ওভারে আর সাফল্যের দেখা পাননি ফরহাদ কিংবা তার দল। কঠিন বিপর্যয়ের মুখে শক্ত হাতে হাল ধরেছেন মোহাম্মদ মিঠুন ও শুভাগত হোম। এ দুজনের অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটিতে নির্বিঘ্নে দিন শেষ করেছে সেন্ট্রাল জোন।
দিন শেষ হওয়ার আগে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিয়েছেন মিঠুন। দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন ১৫৫ বলে ১৬ চার ও ১ ছয়ের মারে ১০২ রান করে। অধিনায়ক শুভাগত ১৩৫ বল খেলে করেছেন ৬৭ রান। মঙ্গলবার সেঞ্চুরির আশায় খেলতে নামবেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE