ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের টার্গেট ১৫০ রানের লিড
তৃতীয় দিনের খেলা শেষে অপরাজিত ছিলেন ইয়াছির আলি রাব্বি ও তরুণ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। শেষ বিকেলে এই দুজনকে ফেরাতে সব চেষ্টাই করেছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার, কাইল জেমিসন, রাচিন রবিন্দ্ররা। কিন্তু দুজনকে বিচ্ছিন্ন করতে পারেননি।
৬৭ বল খেলে ৩১ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন দুজন। মিরাজ ৩৮ বল খেলে ৪টি চারের সাহায্যে ২০ রান করে অপরাজিত, রাব্বি ৩৫ বলে ১১ রানে অপরাজিত। এর পরের ব্যাটারদের সবাই মূলত বোলার বলে আগামীকাল এই দুজনের দিকেই নিশ্চয় তাকিয়ে থাকবে বাংলাদেশ।
সোমবার (৩ জানুয়ারি) টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে খালেদ মাহমুদ সুজন বললেন, ‘আজ আমরা ৭৩ রানের লিড পেয়েছি। আমরা চেষ্টা করব কাল যতোটা বেশি সময় ব্যাটিং করতে পারি। আমরা আমাদের লিডটা ১৪০-১৫০ রানে নিয়ে যেতে চাই, তেমনটা হলে দারুণ একটা ব্যাপার হবে আসলে আমাদের জন্য।’
বাংলাদেশের চারশ পেরুনো সংগ্রহে বড় অবদান নাজমুল হোসন শান্ত, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও লিটন কুমার দাস। শান্ত করেছেন ৬৪ রান, জয় করেছেন ৭৮, মুমিনুল ৮৮, লিটন ৮৬ রান।
চারজনের ব্যাটিংই মুগ্ধ করেছে খালেদ মাহমুদকে। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর একটা প্রেসারে ছিল বটে, তবে লিটন আজ দুর্দান্ত ব্যাটিং করেছে। সাবলীলভাবে রান করেছে। শান্ত ডমিনেট করে খেলেছে। জয় তো সময় নিয়েছে। ওকে দেখে তো মনেই হয়নি মাত্রই টিনএজ শেষ করে এলো এবং তার দ্বিতীয় টেস্ট। এখানে আসার পর আমরা অনেক ভালো অনুশীলন করেছি। সেটা আসলে কাজে লেগেছে। মুমিনুল এবং জয় অনেক সময় নিয়ে ব্যাটিং করেছে। এই জিনিসটা দরকার ছিল আমাদের এই ম্যাচে টিকে থাকতে হলে।’
টানা বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশ দল নিউজিল্যান্ডে গিয়ে হঠাৎই ভালো খেলতে শুরু করেছে। কী বলে ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছিলেন? এমন প্রশ্নে সুজন বলেন, ‘এর আগে আমরা এখানে ১০টা টেস্ট ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছি। ২০১৬ সালে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করার পরও আমরা হেরেছিলাম। তো আমি সবাইকে বলেছিলাম যে আমরা তো বারবার হারতে পারি না। আমাদের একটা গ্রুপকে তো হাত তুলতে হবে, প্রতিরোধ গড়তে হবে। তাহলে এই গ্রুপটাই কেন নয়? বলেছিলাম হারি-জিতি যাই করি না কেন, কিন্তু ভালো ক্রিকেট তো খেলতে হবে। প্রসেসগুলো ঠিক রাখতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE