ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
অবসরের আগেই নিজের শেষ ২টি ইচ্ছা পূরণ করতে চাই ডেভিড ওয়ার্নার
নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়ার্নারের বৃহস্পতি এখন তুঙ্গে। আইপিএলের ব্যর্থ মৌসুম কাটিয়ে দেশের জার্সি গায়ে চাপাতেই নতুন করে যেন নিজেকে ফিরে পেয়েছেন তিনি।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার ভূমিকাও অপরিসীম।ব্যাট হাতে খেলেছেন দুর্দান্ত সব ইনিংস।
বয়স পেরিয়েছে ৩৫। টেস্ট ক্রিকেটে হয়তো আর খুব বেশি দিন দেখা যাবে না ডেভিড ওয়ার্নারকে। এই সংস্করণ থেকে অবসরের আগে দুটি ইচ্ছার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।
২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে তিনি জিততে চান অ্যাশেজ সিরিজ। সিরিজ জয়ের উৎসব করতে চান ভারতের মাটিতেও। গত সেপ্টেম্বরে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দল থেকে বাদ পড়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপটা ওয়ার্নারের কাটে দারুণ।
তিনি জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, প্রথমবারের মতো এই সংস্করণের বিশ্বকাপে শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া।
লাল বলের ক্রিকেটেও তাদের সময়টা কাটছে দারুণ। ঘরের মাঠে প্রথম তিন টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করেছে অ্যাশেজ সিরিজ জয়। ৬০ গড়ে ২৪০ রান করে এখন পর্যন্ত সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার।
ইংল্যান্ডে ২০২৩ সালের অ্যাশেজের সময় ওয়ার্নারের বয়স হবে ৩৭। টেস্ট ক্রিকেটে থামার আগে আরও কিছু চাওয়া পূরণ করতে চান তিনি।
“এখনও ভারতে ভারতকে হারাতে পারিনি। সেটা করতে পারলে ভালো লাগবে। আরেকটি ইচ্ছা, ইংল্যান্ডের মাটিতে জেতা। ২০১৯ সালে ড্র হয়েছিল সিরিজ। আশা করি, আমি যদি আরেকবার সুযোগ পাই সেখানে যাব।”
ইংল্যান্ডে তিনবারের সফরে ওয়ার্নার খেলেছেন ১৩ টেস্ট। ভারতে দুই সফরে টেস্ট খেলেছেন তিনি আটটি। এই পাঁচ সিরিজের চারটিতে অস্ট্রেলিয়া হেরেছে।
এই দুই দেশে ওয়ার্নারের রেকর্ডও ভালো নয়। ইংল্যান্ডে তার ব্যাটিং গড় ২৬, ভারতে ২৪। নেই কোনো সেঞ্চুরি। বিবর্ণ এই পরিসংখ্যান নিশ্চয় তিনি বদলাতে চাইবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE