ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
মুমিনুল লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩য় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় বাংলাদেশের
টসে জিতে বাংলাদেশ আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড কে ব্যাট করতে। ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ভর করে ৩২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। নিজেদের মাটিতে এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে এর কম রানে কখনওই গুটিয়ে যায় নি তারা।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ কে ভালো শুরু এনে দেয় ওপেনাররা। যদিও সাদমান টিকতে পারেন নি বেশি সময় তবে জয় ও শান্তর ব্যাটে এগিয়ে যেতে থাকে টাইগাররা। ২য় দিনে শান্ত ৬৪ রান করে বিদায় নিলেও বাকি সময় পার করে মমিনুল ও জয়। ১৫৩ রানে পিছিয়ে থাকে বাংলাদেশ।
তবে ৩য় দিনে যেন আরও দুর্দান্ত টাইগাররা। শুরুতে জয় ও মুশফিক কে হারালেও বড় সংগ্রহের দিকে বাংলাদেশ কে এগিয়ে নিতে থাকেন মমিনুল হক ও লিটন দাস। অর্ধশতক তুলে নেন দুজন তারকা ব্যাটসম্যানই।
তাদের ব্যাটে ভর করেই লিড আসে বাংলাদেশের। যা এশিয়ার বাইরে এই প্রথম ২য় ইনিংসে ব্যাট করতে গিয়ে লিড পেল বাংলাদেশ। দুজনে মিলে গড়েন ১৫৮ রানের পার্টনারশিপ। তাদের জুটি ভাঙে মমিনুল ৮৮ রানে ট্রেন্ট বোল্টের বলে বিদায় নিলে।
সেঞ্চুরির পথে এগিয়ে যান লিটনও। তবে তিনিও দেখা পান নি সেঞ্চুরির। তাকেও ফিরিয়ে দেন বোল্ট, তার ব্যাটে আসে ৮৬ রান। দিনের বাকি অংশ অবশ্য নিরাপদেই কাটিয়ে দেন মিরাজ ও ইয়াসির।
সংক্ষিপ্ত সংগ্রহ – (৩য় দিন শেষে)
টস – বাংলাদেশ
নিউজিল্যান্ড – ৩২৮/১০ (১০৮.১ ওভার)ডেভন কনওয়ে ১২২, হেনরি নিকোলস ৭৫শরিফুল ৬৯-৩ (২৬ ওভার), মেহেদি মিরাজ ৮৬-৩ (৩২ ওভার), মমিনুল ৬-২ (৪.১ ওভার)
বাংলাদেশ – ৪০১/৬ ( ১৫৬ ওভার)
মাহমুদুল জয় ৭৮, নাজমুল শান্ত ৬৪মমিনুল হক ৮৮, লিটন দাস ৮৬
বাংলাদেশের লিড ৭৩ রানের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE