ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শাহিন আফ্রিদি হাসান আলিদের পেছনে ফেলে ২০২১ সালে শীর্ষে মুস্তাফিজ দেখেনিন তালিকা
গত বছরে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কিছু সিরিজে বল হাতে ভালো করলেও মুদ্রার উলটো পিঠও ছিল বেশ কিছু ম্যাচে। খরুচে বোলিংয়ের সাথে উইকেটের দেখা মিলেনি তার হাতে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আশানুরূপ পারফরম্যান্স দেখা যায়নি এই পেসারের কাছ থেকে।
তবে বিশ্বকাপের বাইরে আইপিএল কিংবা ঘরের মাঠে বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই পেসার। যেখানে ২০২১ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে পেস বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তাকে জায়গা করে দিয়েছে একদম শীর্ষে।
২০২১ সালে মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ফরম্যাটে দখলে নিয়েছেন সর্বমোট ৫৯টি উইকেট। জাতীয় দলের হয়ে এই ৫৯ উইকেটের মধ্যে মুস্তাফিজের নামের পাশে রয়েছে ২৮টি উইকেট। ৩১টি উইকেট কাটার মাস্টার নিয়েছেন ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেয়ার তালিকায় দ্বিতীয় পেসার হিসেবে রয়েছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। আন্তর্জতিক ফরম্যাটে কোনো ম্যাচ না খেললেও ২০২১ সালে এই অভিজ্ঞ পেসার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়েছেন মুস্তাফিজ থেকে ৫টি কম অর্থাৎ ৫৪টি উইকেট।
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের পেসার নাভিন উইল হক। ২০২১ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত সময় পার করেছেন এই উঠচতি তারকা। তার দখলে গিয়েছে সর্বমোট ৫২টি উইকেট। যেখানে ঘরোয়া ক্রিকেটে ৪৪টি ও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিয়েছেন ৮টি উইকেট।
৫১টি উইকেট নিয়ে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক অঙ্গনে ২৩টি ও ঘরোয়া ক্রিকেটে নিয়েছেন ২৮টি উইকেট।
আরেক পাকিস্তানি পেসার হাসান আলি রয়েছেন পঞ্চম স্থানে। গত বছরে ৪৯টি উইকেট নেয়া এই পেসার আন্তর্জাতিক অঙ্গনে ২৫টি ও ঘরোয়া টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৪টি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE