ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে জয়ের নিশ্চিত আউটের রিভিউ নেননি’ জানালেন ওয়াগনার
নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৭০ রানে অপরাজিত রয়েছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে ব্যক্তিগত ২০ রানেই সাজঘরে ফিরতে পারতেন তিনি। দলীয় ৪৪ রানের মাথায় তার বিপক্ষে লেগ বিফোরের জোরালো আবেদন করেন ওয়াগনার। আম্পায়ার সাড়া দেননি। অন্যদিকে ব্যাটের ভেতরের কানায় লেগেছে ভেবে নিউজিল্যান্ডও রিভিউ নেয়নি।
রিভিউ না নেওয়াতে নিশ্চিত আউট থেকে বেচে যান জয়। রিপ্লে’তে দেখা যায়, বল ব্যাটে লাগেনি এবং সেটি আঘাত হানতো মিডল-লেগ স্ট্যাম্পে। অর্থাৎ রিভিউ নিলে সাজঘরে ফিরতে হতো মাহমুদুল জয়কে। দিনের শেষ পর্যন্ত খেলে ২১১ বলে করেছেন ৭০ রান।
জয়ের বিপক্ষে না নেওয়া সেই রিভিউ সম্পর্কে নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার নেইল ওয়াগনার বলেছেন, ‘আমি আগেও যেটা বলেছি, বাইরে আজ অনেক বাতাস ছিল, সঙ্গে গরমও ছিল। আমরা আওয়াজ পেয়েছিলাম মনে হয়েছে ব্যাটের ভেতরের কানায় লেগেছে। উইকেটের পেছনে যারা ছিল তারা বলেছিল লাগেনি।’
তিনি আরও যোগ করেন, ‘তবে আমার পাশে যে দুজন স্টাম্পের কাছে ছিল তারা আওয়াজ পেয়েছিল, বলেছে বল ব্যাটে লেগেছে। আমার কাছে মনে হয়েছিল যদি ব্যাটে না লাগে তাহলে নিশ্চিত আউট।
আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই। এটা খেলার একটা অংশ। আম্পায়ারেরও মনে হয়েছে আওয়াজ হয়েছে, তাই সে আউট দেয়নি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল