ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেস্ট ও ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত
তবে নতুন বছরের প্রথম দিন থেকেই সে কথাকে ভুল প্রমাণ করতে চলেছেন মুমিনুল বাহিনী।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছেন টাইগাররা।
নতুন বছরে টাইগারদের সামনে আরও কঠিন পরীক্ষা আছে। সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সূত্র জানায়, চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে কোহলি-রোহিতের দল। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ফিরেই বাংলাদেশ সফরে আসার কথা বিরাট কোহলির দলের।
এই সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালজুড়েই ব্যস্ত সময় পার করবে ভারত। ভারতীয় দল নতুন বছরের শুরুটা দক্ষিণ আফ্রিকাতেই করছে। আগামী ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। কেপ টাউনে তৃতীয় টেস্ট হবে। প্রথম টেস্ট ইতোমধ্যে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এরপর এক দিনের সিরিজ হবে। এই সিরিজের পরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ভারত। ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এক দিনের সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। পরের দুটি যথাক্রমে ৯ এবং ১২ ফেব্রুয়ারি। প্রথম টি-টোয়েন্টি ১৫ ফেব্রুয়ারি। পরের দুটি ১৮ এবং ২০ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ২৫ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় টেস্ট ৫ মার্চ থেকে। তিনটি টি-টোয়েন্টি ১৩, ১৫ এবং ১৮ মার্চ।
এপ্রিল থেকে আইপিএল শুরু হবে। এবার করোনা পরিস্থিতি ভালো থাকলে দেশের মাটিতেই টুর্নামেন্টটি আয়োজন করতে চায় বিসিসিআই। এর পর আগামী ৯ জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ম্যাচগুলো হবে ৯, ১২, ১৪, ১৭ ও ১৯ জুন।ভারতীয় দল এরপর চলে যাবে ইংল্যান্ড সফরে। সেখানে ম্যানচেষ্টারে ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা পঞ্চম টেস্ট, করোনার কারণে যা ২০২১ সালে পিছিয়ে গিয়েছিল। এরপর তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচও খেলবে তারা। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তিনটি টি-টোয়েন্টি এবং সমসংখ্যক এক দিনের ম্যাচ খেলার কথা তাদের।
ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে প্রথমে খেলতে হবে এশিয়া কাপ, যেখানে ভারতের বিপক্ষে ফের পাকিস্তানকে খেলতে দেখা যাবে। এই প্রতিযোগিতার সূচি এখনও ঘোষিত হয়নি। এশিয়া কাপের পরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা।
বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসবে ভারত দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল