ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
জয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যা বললেন কিউই পেসার ওয়াগনার
মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৫ রান তুলেছে বাংলাদেশ। টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের সামনে যে লড়াইটা করেছেন, সেটা এককথায় অনবদ্য। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত ও জয়ের ব্যাটিং বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া দেশের ক্রিকেটকে দেখাচ্ছে আশা।
বাংলাদেশের এমন লড়াই দেখে অবাক নিউজিল্যান্ডের বোলাররা। যা তাদের শরীরী ভাষাতেই বোঝা যাচ্ছিল। বাংলাদেশের দুই ব্যাটসম্যান সুযোগ দিচ্ছেন না, দাঁতে দাঁত চেপে লড়ছেন, মারার বল পেলে মেরে দিচ্ছেন, এটা কিউই ফাস্ট বোলারদের মাঝে যেন হতাশারই জন্ম দিচ্ছিল। আজ নিউজিল্যান্ডের পক্ষে দুটি সাফল্য পেয়েছেন নেইল ওয়াগনার।
তিনি অবশ্য দিনের পুরোপুরি কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের। এই পেসার বলেন, ‘এটা বাংলাদেশি ব্যাটসম্যানদেরই কৃতিত্ব। তারা আসলেই খুব দারুণ খেলেছে। তারা লড়াই করেছে। ধৈর্য ধরে ব্যাটিং করেছে। মাঠের লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। এটা টেস্ট ক্রিকেটে দারুণ একটা লড়াকু দিন।’
ওয়াগনার বিশেষ প্রশংসায় ভাসিয়েছেন জয়কে। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে দিন শেষে ৭০ রানে অপরাজিত আছেন তিনি। ২১১ বল খেলা এই ওপেনার আসলেই আজ নিউজিল্যান্ডের বোলারদের পরীক্ষা নিয়েছেন। ওয়াগনার তাই আলাদা করেই বলেছেন তার কথা।
ওয়াগনার বলেন, ‘তরুণ ব্যাটসম্যানটি (জয়) আজ অসাধারণ খেলেছে। খুব ধৈর্য নিয়ে খেলেছে সে। বাংলাদেশি ব্যাটসম্যানদের কেউই আমাদের খুব বেশি সুযোগ দেয়নি। উইকেটে টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করে গেছে তারা। বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলা দেখে মনে হয়েছে টিকে থাকার প্রস্তুতি নিয়েই তারা নেমেছিল।’
তিনি আরো বলেন, ‘তারা প্রচুর বল ছেড়েছে। তাদের ব্যাটিংয়ে আমরা উইকেট নেয়ার জন্য ঝাঁপিয়েছি। যেটি তাদের রান করার সুযোগটা বাড়িয়ে দিয়েছে। খুব ভালো খেলেছে বাংলাদেশ। সব কৃতিত্ব তাদের। মারার বলে মেরেছে। ঠেকানোর বলে খুব সাফল্যের সঙ্গে রক্ষণ করেছে।’
মাউন্ট মঙ্গানুইয়ের কন্ডিশনের কারণেই বাংলাদেশি ব্যাটসম্যানদের খেলাটা বেশি অবাক করেছে ওয়াগনারকে। তার ভাষায়, ‘কয়েক দিন ধরে মাউন্ট মঙ্গানুইয়ে খুব বাতাস। সাধারণত এখানকার কন্ডিশন ফাস্ট বোলারদের সহায়তা করে। বাতাসের কারণে উইকেট শুষ্ক।
কিছুটা স্পিনের জন্যও উপযোগী এখানকার পরিবেশ।’ আজ মাঠে অন্য এক বাংলাদেশ দলকে দেখেছেন জানিয়ে ওয়াগনার বলেন, ‘বাংলাদেশ দলটা যথেষ্ট শক্তিশালী। যখনই তারা নিউজিল্যান্ড সফরে আসে, লড়াইটা ভালোই করে। আমাদের কন্ডিশনে তারা ভালো খেলে।’
কিউই পেসার যোগ করে, ‘সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা অন্য মাত্রার খেলা খেলে। বাংলাদেশি ব্যাটসম্যানরা প্রচুর শট খেলে। উইকেটে এসেই তারা মারতে চায়। সেটিই উইকেট তুলে নেয়ার সুযোগ তৈরি করে। কিন্তু তাদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE