ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন ঝামেলা
হ্যামস্ট্রিংয়ে চোট। তাই আপাতত অধিনায়ক বেছে নেওয়া হয়েছে কেএল রাহুলকে। তবে সকলকে চমকে দিয়ে অধিনায়কত্বে আগে কোনও অভিজ্ঞতাই না থাকা জসপ্রীত বুমরাকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করেছেন চেতন শর্মারা।
নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা রাহুল-বুমরাকে দায়িত্বে আনার পরে সাফ জানিয়েছেন ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত। তবে নির্বাচক কমিটির সঙ্গে একমত হতে পারছেন না প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম। তিনি বলছেন, সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্থকেই বাছা উচিত ছিল।
ইন্ডিয়া নিউজ-কে সাবা করিম জানিয়েছেন, “আশাই করিনি জসপ্রীত বুমরাকে ভাইস ক্যাপ্টেন করা হবে। পুরোপুরি হতবাক হয়ে গিয়েছি, এমন সিদ্ধান্তে। ভেবেছিলাম ঋষভ পন্থকেই সহ অধিনায়ক করা হবে। কারণ ও মাল্টি ফরম্যাট প্লেয়ার। তিনটে ফরম্যাটেই ও খেলে।”
তাছাড়া সাবা করিম বলছেন, ঋষভ পন্থের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। “দিল্লি ক্যাপিটালসকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে পন্থ। কীভাবে ও ম্যাচ রিডিং করতে পারে, সেটাই সবাই দেখেছি। তাছাড়া ওঁর ম্যাচের এওয়ারনেস-ও নজর কাড়ার মত।”
“জসপ্রীত বুমরা দারুণ প্রতিভা। জাতীয় দলে ওঁর ভূমিকাও ভীষণ গুরুত্বপূর্ণ। তবে বুমরা আগে কখনও নেতৃত্ব দেয়নি। তাই এই সিদ্ধান্ত অবাক করার মত। ঋষভ পন্থ সবসময় সহ অধিনায়ক হওয়ার দৌড়ে ছিল।” জানিয়েছেন সাবা করিম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE