ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের কষ্টের কথা জানালেন বাবর
যা বাবর আজমের কাছে পাকিস্তানের এই বছরের সারা অর্জন। অন্যদিকে অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে হারাকে এই বছরের সবচেয়ে কষ্টের মূহর্ত বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
এমনিতেই ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে মুখের লড়াই। ফলে দুই দলের মধ্যকার যেকোনো লড়াইকে ক্রিকেটের ‘এল-ক্লাসিকো’ হিসেবে আখ্যা দেওয়া হয়। এই তো গেল বছর সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে আইসিসির বিশ্বকাপ ইভেন্টে হারের বৃত্ত থেকে বের হয়েছে পাকিস্তান।
টুর্নামেন্টের প্রথম ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাত্তা না দিয়েই ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাবর আজমের পাকিস্তান। নতুন বছরের শুরুতে এক পডকাস্টে ২০২১ সালের সেরা এবং বাজে মুহূর্তের কথা তুলে ধরলেন বাবর। সেরা মুহূর্ত হিসেবে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়কেই এগিয়ে রাখছেন বাবর আজম।
“দল হিসেবে আমাদের জন্য দারুণ অর্জন ছিল এটি। কারণ, অনেক বছর ধরেই বিশ্বকাপে ভারতকে হারাতে পারিনি আমরা। বছরের সেরা মুহূর্ত এটি আমাদের।”
টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে অপ্রতিরোধ্য ছিল পাকিস্তান ক্রিকেট দল। সুপার টুয়েলভের সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। ধারণা করা হয়েছিল এবারের ট্রফি হয়তো অপ্রতিরোধ্য পাকিস্তানের হাতেই উঠবে। তবে সেই পাকিস্তানকে সেমিফাইনালে থামায় অস্ট্রেলিয়া।শাহীনের ওভারে ওয়েডের ক্যাচ মিস করেন হাসান আলী। পরের তিন বলে তিন ছয় হাঁকিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়ে নায়ক বলে যান ওয়েড। বাবরের কাছে সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল এটিই।
“এ বছর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ওই হারে। কারণ, দল হিসেবে আমরা এত ভালো খেলছিলাম।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE