ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নতুন বছরে কঠিন পরীক্ষা কোহলীদের, দেখুন কাদের বিরুদ্ধে কবে খেলবে
আগামী ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। বিরাট কোহলীদের সামনে প্রথম বার সে দেশে টেস্ট সিরিজ জেতার হাতছানি রয়েছে। কেপ টাউনে তৃতীয় টেস্ট হবে। এরপর এক দিনের সিরিজ হবে, যেখানে ভারতীয় দলকে প্রথম বার নেতৃত্ব দেবেন কেএল রাহুল।
এর পরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এক দিনের সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। পরের দুটি যথাক্রমে ৯ এবং ১২ ফেব্রুয়ারি। প্রথম টি-টোয়েন্টি ১৫ ফেব্রুয়ারি। পরের দুটি ১৮ এবং ২০ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ২৫ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় টেস্ট ৫ মার্চ থেকে। তিনটি টি-টোয়েন্টি ১৩, ১৫ এবং ১৮ মার্চ।
এর পরেই ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন আইপিএল খেলতে। বোর্ডের কথা অনুযায়ী এ বার দেশের মাটিতেই এই প্রতিযোগিতা হওয়ার কথা। তবে করোনা সংক্রমণ বাড়তে থাকলে স্থান পরিবর্তন হতেও পারে।আগামী ৯ জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এগুলি হবে ৯, ১২, ১৪, ১৭ এবং ১৯ জুন।
এর পরেই ভারতীয় দল চলে যাবে ইংল্যান্ড সফরে। সেখানে ম্যাঞ্চেস্টারে ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা পঞ্চম টেস্ট, করোনার কারণে যা ২০২১ সালে পিছিয়ে গিয়েছিল। এরপর তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচও খেলবে তারা। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তিনটি টি-টোয়েন্টি এবং সমসংখ্যক এক দিনের ম্যাচ খেলার কথা তাদের।
ক্যারিবিয়ান সফর থেকে ফিরেই ভারতের সামনে জোড়া পরীক্ষা। প্রথমে খেলতে হবে এশিয়া কাপ, যেখানে ভারতের বিরুদ্ধে ফের পাকিস্তানকে খেলতে দেখা যাবে। এই প্রতিযোগিতার সূচি এখনও ঘোষিত হয়নি। এশিয়া কাপের পরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা।
বছরের শেষে বাংলাদেশের মাটিতে তাদের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। এই সিরিজের তারিখও এখনও জানা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE