ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্বপ্নের মতো করেই দ্বিতীয় দিন কাটছে বাংলাদেশের
শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নাজমুল হাসান শান্ত ৫৩ বলে ১৮ ও মাহমুদুল হাসান জয় ১০৫ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন। ৫৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরত গেছেন ওপেনার সাদমান ইসলাম। এর আগে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড।
হেনরি নিকোলস ৩২ আর রাচিন রবীন্দ্র ০ রানে দ্বিতীয় দিন শুরু করেন। তবে নতুন ব্যাটসম্যান রবীন্দ্রকে সেট হতে দেননি শরিফুল। তার একটু ভেতরে ঢোকানো বলে ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন রাচিন। কিন্তু বল ব্যাটে চুমু খেয়ে চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। সেখানে সাদমান কোনো ভুল করেননি।
ক্যাচ নিয়ে শরিফুলকে তৃতীয় উইকেটের স্বাদ দেন তিনি। রাচিন ফেরেন ৪ রান করে। উইকেটের ফায়দা নিয়ে মিরাজ পান তার দ্বিতীয় আর তৃতীয় সাফল্য। কাইল জেমিনসনের পর তার শিকার টিম সাউদি ও নেইল ওয়েগনার। টিম সাউদি (৬) তার বল উড়াতে গিয়ে শর্ট মিড উইকেটে মুমিনুলের হাতে ক্যাচ দেন।
নতুন ব্যাটসম্যান ওয়েগনার (০) তার বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। কিন্তু বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ক্রিস গ্রাফিনি। রিভিউ নিয়ে ওয়েগনারের উইকেট পান মিরাজ। হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বোল্ট মিরাজের বল দেখেশুনে খেলেন। পরে নিকোলস ৭৫ রান করে মুমিনুলের দ্বিতীয় শিকারে পরিণত হলে ৩২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE