ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত,জেনেনিন সময়সূচি
বিশ্ব টেস্ট ফাইনালে হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় বিদায়ি বছরে ভারতের সব অর্জন ম্লান হয়ে গেছে। যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে পাকিস্তানের কাছে প্রথমবার হারতে হয়েছে। সেটাও ১০ উইকেটে! ওয়ানডে আর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে হয়েছে বিরাট কোহলিকে। যা নিয়ে মাঠের বাইরে বিতর্ক হয়েছে। নতুন বছরে বাংলাদেশ ছাড়াও ভারতের সামনে অনেক ম্যাচ আছে। আগামী ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে কোহলিদের নতুন বছর শুরু হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। এর পরেই ৬ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ২৫ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় টেস্ট ৫ মার্চ থেকে। তিনটি টি-টোয়েন্টি ১৩, ১৫ ও ১৮ মার্চ। এরপর শুরু হয়ে যাবে আইপিএল।
কোটিপতি লিগ শেষে আগামী ৯ জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২, ১৪, ১৭ ও ১৯ জুন। হোম সিরিজ শেষে ভারতীয় দল চলে যাবে ইংল্যান্ড সফরে। সেখানে ম্যানচেস্টারে ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা গত বছরে করোনায় বাতিল হওয়া সিরিজের পঞ্চম টেস্ট। এরপর তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে দুই দল।
ইংল্যান্ড সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তিনটি টি-টোয়েন্টি এবং সমসংখ্যক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্যারিবিয়ান সফর থেকে ফিরে প্রথমে খেলতে হবে এশিয়া কাপ এবং এর পরপরই অস্ট্রেলিয়ায় যেতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ফিরেই বিরাট কোহলিদের বাংলাদেশ সফরে আসার কথা আছে। এই সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE