ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবশেষে বিপিএল মাতাতে আসছে পাকিস্তান তারকারা
এখন কথা হলো পাকিস্তানিরা তাদের ঘরোয়া বা তাদের নিজেদের খেলা বাদ দিয়ে বাংলাদেশের বিপিএলে আসবে? যদিও এবারই প্রথম পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের খেলোয়ারদের অনুমতি দিলো বিপিএল খেলার।
তবে অনেকেই আশা করছে, পাকিস্তানিরা বিপিএলে আসলে খেলার প্রতি সবার আরেকটু ঝোক বেশি থাকবে।২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। আর ২৭ জানুয়ারি শুরু হবে পিএসএল।
একই সময়ে পাকিস্তান ও বাংলাদেশের দুটি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি নির্ধারিত হওয়ার কারণে বিশ্বের তারকা ক্রিকেটাররা আগ্রহ থাকা সত্ত্বেও বিপিএলে খেলতে পারছেন না।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাদের যেসব তারকা ক্রিকেটার পিএসএলে সুযোগ পাবেন না তারা বিপিএলে খেলার ছাড়পত্র পাবেন।
বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর।অবশ্য তার আগেই পিএসএলের নিলাম হয়ে যায়। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত পিএসএলের দলগুলো ২০ সদস্যের স্কোয়াড পূর্ণ করতে যে কোনো দেশের অবিক্রীত ক্রিকেটারদের নিতে পারবে।
সেই হিসেবে ৭ জানুয়ারির পর জানা যাবে পাকিস্তানের কোন কোন ক্রিকেটার অবিক্রীত আছেন, তখন বিপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি চাইলেই পাকিস্তানের ওই ক্রিকেটারদের নিজেদের দলে নিতে পারবে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন তারকা ক্রিকেটার বলেন, যেসব খেলোয়াড় অবিক্রীত থাকবে তারা চাইলে ঢাকায় অনুষ্ঠিতব্য বিপিএলে অংশ নিতে পারবে, কারণ তাদের কাছে ইতোমধ্যে বিপিএলের অফার রয়েছে।
উল্লেখ্য, গত মাসের শুরুতে অনুষ্ঠিত পিএসএলের নিলামে অবিক্রীত থাকেন পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ, উসমান শিনওয়ারি, জাহিদ মেহমুদ, মোহাম্মদ ইরফান, সোহেল খান ও জুনায়েদ খানের মতো তারকা খেলোয়াড়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE