ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ডিভিলিয়ার্সের সেরা IPL একাদশে কোহলির বদলে অন্য প্লেয়ারের নাম
কিন্তু আশ্চর্যের বিষয় হল ডিভিলিয়ার্স তার সেরা বন্ধু বিরাট কোহলিকে দলে রাখলেও, দলের অধিনায়ক নিযুক্ত করেননি।বিরাট কোহলির বদলে তিনি চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তার সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করেছেন।
একই সঙ্গে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে তিনি কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র সেওবাগের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড ৫ বার আইপিএল জেতানো রোহিত শর্মাকে বেছে নিয়েছেন তিনি। তিন নম্বরে জায়গা দিয়েছেন নিজের সতীর্থ ও ভালো বন্ধু বিরাট কোহলিকে।এরপরে চার নম্বরে নিজেকেই রেখেছেন এবি।
অলরাউন্ডার হিসাবে বেন স্টোকসকে ৫ নম্বরে জায়গা দিয়েছেন তিনি। ছয় নম্বরে দলের অধিনায়ক এবং উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি নামবেন ফিনিশার হিসাবে।
সাত নম্বরে আরেক অলরাউন্ডার এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফিল্ডার রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছেন ডিভিলিয়ার্স। এরপর তার বোলিং লাইনআপে ভারতের ভুবনেশ্বর কুমারকে সুযোগ দিয়েছেন এবি।
দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে নিজের দেশের কাগিসো রাবাদাকে রেখেছেন। সেইসঙ্গে দলের মূল স্পিনার হিসেবে আফগানিস্তানের রহস্য লেগস্পিনার রশিদ খান-কে জায়গা দিয়েছেন তিনি। একই সঙ্গে দলের মূল পেসার হিসাবে ১১ নম্বরে রেখেছেন যশপ্রীত বুমরা-কে।
ডিভিলিয়ার্সের নির্বাচিত প্রথম একাদশটি অনেকটা এইরকম:বীরেন্দ্র সেওবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, বেন স্টোকস, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা, রশিদ খান এবং যশপ্রীত বুমরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE