ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ডকে নিয়ে বাংলাদেশের এখন এখন একটাই চিন্তা
প্রথম উইকেট তুলে নিয়ে সাফল্য পেয়েছেন শরিফুল ইসলাম। তিনি দিনের চতুর্থ ওভারেই কিউই ওপেনার টম লাথামকে সাজঘরে ফিরিয়েছেন। তার ইন সুইং বল লাথামের ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে উইকেটের পেছনে চলে গিয়েছিল। সেই ক্যাচ ঝাঁপিয়ে মুঠোবন্দি করেছেন উইকেটরক্ষক লিটন দাস।
দিনের শেষভাগে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেলরকেও আউট করেছেন শরিফুল। টেলর শরিফুলের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন। সেই বল শর্ট কভারে অনায়াসে লুফে নিয়েছেন সাদমান ইসলাম। শরিফুল প্রথম দিন এমন বেশ কয়েকটি বল করেছেন যাতে আরও উইকেট পেতে পারতেন।
দিন শেষে স্বস্তি নিয়ে শরিফুল বলেছেন, 'প্রথম ঘন্টায় ভালো লেগেছে বল করে। ভালো মুভমেন্ট ছিল, সুইং ছিল। বেশ উপভোগ করেছি। লাঞ্চের পর উইকেট ভিন্ন ছিল। একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল। বল সোজা সোজা যাচ্ছিল। তখন লাইন-লেংথটা একটু পিছিয়ে নিয়েছি যেন তাদের রান করা একটু কঠিন হয়।'
মাত্র ১ রানে প্রথম উইকেট পতনের পর উইল ইয়ংকে নিয়ে কিউইদের ইনিংস গড়ায় মনোযোগ দেন ডেভন কনওয়ে। ইয়ং ৫২ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নিয়ে কিউইদের রানের চাকা সচল রেখেছেন কনওয়ে। দিনের শেষ ভাগে তাকে আউট করেছেন টাইগার অধিনায়ক মুমিনুল।
প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৫৮। দ্বিতীয় দিন তাদের দ্রুত অল আউট করাই বাংলাদেশের লক্ষ্য। শরিফুল বলেছেন, 'কনওয়ের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মুমিনুল ভাই এসে উইকেটটা নিয়েছে। আমরা চেষ্টা করব রান রেটটা ধরে রেখে ওদের দ্রুত অলআউট করার চেষ্টা করব।'
নিজের পারফরম্যান্সে দারুণ খুশি শরিফুল। তবে আরও এক-দুইটি উইকেট পেলে আরেকটু স্বস্তি পেতেন বলেও স্বীকার করেছেন তিনি। শরিফুল বলেন, 'খুশি। তবু মনের মধ্যে কিন্তু শব্দটা থাকেই। যদি আরও এক-দুটি উইকেট যেত, তাহলে আরও খুশি লাগত। দিন শেষে আলহামদুলিল্লাহ খুশি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE