ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেরা ক্রিকেটার হয়েও অবহেলিত ক্রিস গেইল
নতুন বছরের প্রথম মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এ তিন সিরিজের নয় ম্যাচের জন্য ঘোষিত দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড। তবে জায়গা মেলেনি গেইলের।
অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যথাযথ উপায়েই গেইলকে বিদায় জানাবেন তারা। তবে সেটি কী? তা এখনও নির্ধারিত হয়নি। শুক্রবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার সময় গেইলকে না নেওয়ার বিষয়ে এ কথা জানিয়েছেন বোর্ড প্রধান রিকি স্কেরিট।
আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়দের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১১ ও ১৪ জানুয়ারি হবে পরের দুই ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু গেইলের ঘরের মাঠ জ্যামাইকার সাবিনা পার্ক। এরপর জ্যামাইকায়ই হবে একমাত্র টি-টোয়েন্টি সিরিজ।
আইরিশদের বিপক্ষে মিশন শেষ করে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য বার্বাডোজে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ২২ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, রোস্টন চেজ, জেসন হোল্ডার, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডেভন থমাস।
রিজার্ভ খেলোয়াড়: কিচি কার্টি, শেলডন কটরেল।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), রোস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, জেসন হোল্ডার, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।
রিজার্ভ খেলোয়াড়: জেইডেন সিলস, আলজারি জোসেফ ও ডেভন থমাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল