ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দুর্দান্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়েছেন ডেভন কনওয়ে
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে কিউইদের ২৫৮ রানের বিপরীতে ৫ উইকেট পেয়েছে টাইগাররা। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সেঞ্চুরিতে নতুন বছরকে স্বাগত জানান ডেভন কনওয়ে। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক। তবে দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন শতক। এর আগে নিজের অভিষেক টেস্টে লর্ডসে ২০০ রান করেন কনওয়ে।
এরই সাথে গড়েছেন দারুণ এক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের বাইরে অভিষেক ও দেশের মাটিতে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। এর আগে কোন ক্রিকেটার এই নজির গড়তে পারেনি।
৩০ বছর বয়সী ব্যাটার বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হককে নতুন বর্ষের ‘উপহার’ হিসেবে দেন নিজের উইকেট। চতুর্থ উইকেট হিসেবে ফেরার আগে ২২৭ বলে ১৬ চার ও ১ ছয়ে করেন ১২২ রান।
তার আগে টেস্ট ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নামা রস টেলরকে (৩১) নিজের দ্বিতীয় শিকার বানান শরীফুল ইসলাম। এর আগে ইনিংসের শুরুতে কিউই অধিনায়ক-ওপেনার টম ব্লান্ডেলকে (১) ফিরিয়ে স্বাগতিকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন টাইগার পেসার।
তবে কনওয়েকে নিয়ে সেই চাপ দারুণভাবে সামাল দেন আরেক ওপেনার উইল ইয়ং। এই জুটি ভাঙে দলীয় ১৩৯ রানে। ততক্ষণে ফিফটি তুলে নেন ইয়ং। কিউই ওপেনার রান আউট হওয়ার আগে ১৩৫ বলে ৬ চারে করেন ৫২ রান।
দিনের শেষ উইকেট টম ব্লান্ডেলকে (১১) বোল্ড করেন এবাদত হোসেন। কিউই উইকেটরক্ষক ফেরার সঙ্গে সঙ্গে ৮৭.৩ ওভারে প্রথম দিনের খেলার ইতি টানেন আম্পায়ার। রবিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন হেনরি নিকোলস (৩২)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE