ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
একনজরে দেখেনিন এবারের বিপিএলের কোচদের তালিকা
ঢাকা একাদশ ক্রিকেটার হিসেবে নিয়েছে লেগস্পিনার রিশাদ হোসেনকে।ওয়েস্ট ইন্ডিয়ান জায়ান্ট ক্রিস গেইলের বরিশালের হয়ে খেলা হয়েছে নিশ্চিত। দক্ষিণ আফ্রিকান স্টার ফ্যাফ ডু প্লেসিস আর আফগান স্পিনার মুজিবুর রহমান যে কুমিল্লায় খেলবেন, সেটাও জানা হয়ে গেছে সবার।
তবে এবারের বিপিএলে ৬ দলের কোচ কারা, দেশি কোচ কজন এবং তাদের নাম কি? তা এখনও অনেকেরই অজানা। ভাবছেন বিপিএল শুরুর এখনও বাকি তিন সপ্তাহ, এত আগে কি কোচ ঠিক হয়েছে? হ্যাঁ, হয়েছে। ভেতরের খবর হলো, সব দলেরই কোচ চূড়ান্ত।
এর মধ্যে সবার আগে দুই দলের কোচ ঠিক হয়েছে। কুমিল্লার কোচ আগেও ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, এবারও তিনিই থাকছেন। বরিশালের কোচ হয়েছেন খালেদ মাহমুদ সুজন।দীর্ঘদিন বেক্সিমকোর মালিকানায় ঢাকা ডায়নামাইটসের কোচের দায়িত্বে ছিলেন সুজন। এবার বেক্সিমকো দল না গড়ায় তিনি বরিশালের দায়িত্ব নিয়েছেন।
এছাড়া স্থানীয় আরও একজন কোচকে এবারের বিপিএলে দেখা যাবে। তিনি মিজানুর রহমান বাবুল। বর্তমানে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফররত বাবুল এবার বিসিবির তত্ত্বাবধানে গঠিত ঢাকার কোচের দায়িত্ব পালন করবেন।
বাকি তিন দলের কোচই বিদেশি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ থাকছেন পল নিক্সন। এ ইংলিশ সর্বশেষ বিপিএলেও ছিলেন চট্টগ্রামের কোচ। এবারও তার ওপর ভরসা রেখেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি আখতার গ্রুপ।খুলনার হেড কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তুখোড় অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। সর্বশেষ বিপিএলে কোচিং করিয়েছেন তিনিও।
অন্যদিকে সিলেটের কোচ হয়ে আসছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্টবোলার মারভান ডিলন। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানো মারভান ডিলন খেলোয়াড়ি জীবনে বাংলাদেশে এসেছেন দুইবার, প্রথমবার ১৯৯৮ সালে নকআউট বিশ্বকাপে এবং ১৯৯৯ সালে বাংলাদেশ সফরে। তবে কোচ হিসেবে ডিলনকে এবারই প্রথম দেখবে বাংলাদেশ।
ডিলনের সঙ্গে আরেক ব্রিটিশ জুলিয়ান রস উডকে ব্যাটিং কোচ হিসেবে উড়িয়ে আনছে সিলেট। সিলেটের মালিক পক্ষ থেকে জাগো নিউজকে জানানো হয়েছে এ তথ্য।এছাড়া চট্টগ্রামের বোলিং কোচ হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্টবোলার শন টেইটকে। চট্টগ্রাম ম্যানেজমেন্ট তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE