ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে মুশফিকের অনন্য মাইলফলকের হাতছানি
বিশ্বকাপ থেকে শুরু করে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ, বাজে সময় পিছু ছাড়ছেই না টাইগারদের। ঘুরে দাঁড়াতে নতুন বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে শুভসূচনার অপেক্ষায় মুমিনুল হকের দল। যদিও মুশফিক ছাড়া সিনিয়র ক্রিকেটারদের কেউই দলে নেই।
নতুন বছরের প্রথম দিন থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কন্ডিশন বিবেচনায় সাত ব্যাটার, তিন পেসার এবং একজন স্পিনার নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ। এই সিরিজেই ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিমের সামনে অনন্য মাইলফলকের হাতছানি।
দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে বাংলাদেশের সাবেক অধিনায়কের আর ১৪৪ রান দরকার। ৭৭ টেস্টে সাতটি সেঞ্চুরি ও ২৪টি হাফসেঞ্চুরিতে ৪৮৫৬ রান আছে মুশফিকের। নিউজিল্যান্ডের মাটিতে তাঁর পারফরম্যান্স বেশ ভালো। চার টেস্টের আট ইনিংসে ২২২ রান করেছেন।
নিউজিল্যান্ডের মাটিতে মুশফিকের সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট আটটি টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে মুশফিকের সংগ্রহ ৪২৫ রান। বাংলাদেশের মিডল অর্ডার এখনো তাঁর ওপর নির্ভরশীল। মুশফিকও বরাবরের মতোই আস্থার প্রতিদান দেবেন—এটাই সবার প্রত্যাশা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE