ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
উইকেট বিবেচনায় তিন পেসার খেলাবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই পেস আক্রমণের নেতৃত্ব দেবেন দারুণ ফর্মে থাকা তাসকিন আহমেদ। প্রস্তুতি ম্যাচে ভালো করায় আবু জায়েদ রাহি সুযোগ পেয়ে যেতে পারেন। যদিও তাঁর পারফরম্যান্স সুবিধার নয়। তৃতীয় পেসারের জায়গা নিতে লড়াই করবেন এবাদত হোসেন আর শরিফুল ইসলাম। অভিজ্ঞতায় এবাদত এগিয়ে থাকলেও পারফর্ম্যান্স সুবিধার নয়। তাই তরুণ শরিফুলেরও সুযোগ হয়ে যেতে পারে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শরিফুল প্রস্তুতি ম্যাচে উইকেট না পেলেও দারুণ বল করেছেন। তাঁর বোলিংয়ের ধার এবং বৈচিত্র্য তাঁকে এগিয়ে রাখবে। একমাত্র স্পিনারের জায়গা নিয়ে লড়াই হবে মেহেদি মিরাজ আর অভিজ্ঞ তাইজুলের মাঝে। বিদেশের মাটিতে দুজনের কারো রেকর্ডই ভালো নয়। তবে প্রস্তুতি ম্যাচে ভালো করায় এবং নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে প্রথম পাঁচজনের তিনজন বাঁহাতি হওয়ায় মিরাজ এগিয়ে থাকবেন।
এবার নজর দেওয়া যাক টাইগারদের ব্যাটিং লাইনআপের দিকে। ফর্মহীনতায় ভুগলেও সাদমান ইসলাম টিকে যাবেন। কারণ কোনো বিকল্প নেই। তাঁর সম্ভাব্য সঙ্গী হতে যাচ্ছেন প্রস্তুতি ম্যাচে ভালো করা মাহমুদুল হাসান জয়। পরবর্তী ব্যাটিং অর্ডার মোটামুটি গোছানোই আছে। তিনে নামবেন নাজমুল হোসেন শান্ত, চারে অধিনায়ক মমিনুল হক, পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে লিটন দাস এবং সাত নম্বরে ইয়াসির আলী চৌধুরী।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ/তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন/শরীফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE