ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
টেইলরের বিদায় সুখকর হতে দেবেন না ডমিঙ্গো
বাংলাদেশের বিপক্ষে ১১২তম টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে বাইশ গজকে বিদায় জানানোর ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন তিনি। বলেছেন, ‘বেশ উপভোগ্য একটি ভ্রমণ ছিল। সতীর্থদের সঙ্গে দারুণ সময় কেটেছে। অনেক কিংবদন্তিদের বিপক্ষে খেলেছি। বিদায়বেলায় সুখস্মৃতি নিয়ে যাচ্ছি।’ তবে রস টেইলরের বিদায়টা সুখে মোড়ানো হতে দেবেন না রাসেল ডমিঙ্গো।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সবশেষ টেস্ট সিরিজ হয় ২০১৯ সালের মার্চে। ওয়েলিংটনে সেই সিরিজের শেষ ম্যাচের সেরা হয়েছিলেন টেইলর। ওয়ানডে মেজাজে ২০০ রান হাঁকিয়েছিলেন মাত্র ২১২ বলে। বাংলাদেশের বিপক্ষে টেইলরের টেস্ট রেকর্ডটাও বেশ ভালো। ৯ টেস্ট খেলে ব্যাটিং গড় ৫৩.৯১। ১৯ সেঞ্চুরির মালিক টেইলর ক্যারিয়ারের শেষ সিরিজেও ভালো করার চেষ্টায় থাকবেন। তবে তাকে সফল হতে না দেয়ায় দৃঢ়প্রতিজ্ঞ টাইগারদের কোচ ডমিঙ্গো। টেইলরের প্রশংসা করে তিনি বলেন, ‘ গত ১০-১২ বছর ধরে সে দারুণ ধারাবাহিক। আমরা নিশ্চিত করার চেষ্টা করব, তার বিদায় যেন খুব ভালো না হয়।’
ডমিঙ্গো বলেন, ‘আমরা জানি, তাকে আউট করতে হলে সামনে কয়েকদিনে আমাদের ভালো বল করতে হবে। কারণ, সে শেষটা ভালো করতে মুখিয়ে থাকবে। ভালো মানের সব ক্রিকেটারই চায় শেষটা চূড়ায় থেকে করতে এবং মাথা উঁচু করে বিদায় নিতে। সে অবশ্যই চেষ্টা করবে সামনের দুই সপ্তাহে বড় স্কোর করতে।’
ডমিঙ্গো মনে করেন টেইলের বিদায় বোলারদের জন্য সুখবর। তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে সম্পৃক্ত আছি ৯-১০ বছর ধরে, সে সবসময়ই ছিল কঠিন প্রতিপক্ষ। তাকে আউট করা কঠিন। খুবই উঁচুমানের ক্রিকেটার সে। নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য দুঃখজনক যে, সে বিদায় নিচ্ছে। তবে আমার মনে হয়, অনেক প্রতিপক্ষই খুশি হবে যে তার সামনে আর বোলিং করতে হবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE