ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ম্যাচে যে একাদশ মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন
প্রস্তুতি পর্ব শেষে এবার পালা কিউইদের মূল পর্বে মোকাবেলা করার। প্রথম ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ তা এবার দেখে নেয়া যাক।
ওপেনিং পজিশনে ব্যাট হাতে প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। সাদমান ইসলামের সাথে ওপেনিংয়ে তাই তরুণ এই ব্যাটসম্যানেরই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তিন নম্বরে অটো চয়েজ হিসেবে আপাতত রয়েছেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকে দুর্দান্ত ফর্মেও রয়েছেন এই ব্যাটসম্যান। তাই টিম ম্যানেজমেন্টের আস্থার জায়গা শান্তই থাকছেন।
অধিনায়ক মুমিনুল হককে চার নম্বরে দেখা গেলে পরের পজিশনে থাকতে পারেন মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত দলের সিনিয়র সদস্য মুশফিকুর রহিম। এছাড়া ব্যাটিং বিভাগে ইয়াসির আলি রাব্বির অন্তর্ভুক্তি অনেকটা নিশ্চিত সাকিব আল হাসান স্কোয়াডে না থাকায়।
অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে শেষের দিকে হাল ধরতে পারেন কিউইদের বিপক্ষে। তাই ব্যাটিং অর্ডারের সর্বশেষ আস্থা হিসেবেই থাকতে পারেন এই অলরাউন্ডার।
এদিকে বোলিং বিভাগে পেস আক্রমণে তাসকিন আহমেদেকে রাখা হতে পারে মূল আক্রমণে। তার সাথে বাকি একজন পেসার হিসেবে আবু জায়েদ রাহীর থাকার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে প্রস্তুতি ম্যাচে তার ৩ উইকেট নেয়ার মধ্য দিয়ে। এছাড়া স্পিন বিভাগে তাইজুল ইসলামের উপরেই থাকছে মূল দায়িত্ব।
এক নজরে দেখে নেয়া যাক কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী এবং তাইজুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE