ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের কাছে টেষ্টে হেরেই অবসরের ঘোষনা দিলেন ডি’কক

২০২১ ডিসেম্বর ৩১ ১১:২০:৪১

ভারতের কাছে টেষ্টে হেরেই অবসরের ঘোষনা দিলেন ডি’কক

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টেস্ট খেলেছেন ডি’কক। আইপিএল-এ রোহিত শর্মার সতীর্থ দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্বও দিয়েছেন। লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৩০০ রান। রয়েছে ৬টি শতরান। উইকেটের পিছনে দাঁড়িয়ে নিয়েছেন ২২১টি ক্যাচ। ১১টি স্টাম্পও করেছেন তিনি।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটে তাঁর। সাত বছর টেস্ট খেলেছেন তিনি। সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাঁটু মুড়ে বসার কথা জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা বোর্ড। কিন্তু ডি’কক রাজি ছিলেন না সেই নির্দেশ মানতে। এর ফলে একটি ম্যাচে বাদ পড়তে হয় তাঁকে। পরবর্তী সময় যদিও বিশ্বকাপের অন্য ম্যাচে মাঠে নামেন তিনি। হাঁটু মুড়ে বসে প্রতিবাদও জানিয়েছিলেন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত