ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
জাতীয় দলে নিজের খেলা নিয়ে যা বললেন রুবেল
বাংলাদেশ জাতীয় দলের এই পেসার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। মোহাম্মদ সাইফউদ্দিন চোটের কারণে ছিটকে পড়লে রুবেলকে বাংলাদেশ দলের মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে রুবেলের ম্যাচ খেলার সুযোগ হয়নি। বিশ্বকাপ শেষে দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি তার। ৩১ বছর বয়সী এই ডানহাতি পেসার গত মার্চে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন।
রুবেল অবশ্য জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া নিয়ে মুখ খুলতে নারাজ। শুধু বললেন, জাতীয় দল কারও ব্যক্তিগত জায়গা নয়, তাই পারফর্ম করলে ফেরাও অসম্ভব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবেল বলেন, ‘জাতীয় দলে খেলতে পারিনি- এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কারণ এটা পুরোটাই নির্বাচক কমিটির হাতে। আমার পূর্ণ মনোযোগ এখন বিপিএলে। বিপিএলে ভালো করতে হবে, এটাই মূল লক্ষ্য। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমি ভালো করলে আমাকে নিতে হবে। জাতীয় দল সবার জন্য খোলা। ভালো করলে যেকোনো ক্রিকেটার খেলতে পারবে। এটা কারও ব্যক্তিগত জায়গা না।’
অবশ্য রুবেলের বিগত কয়েক মাসের প্রতিযোগিতামূলক পারফরম্যান্স ঘাঁটলে বাদ পড়ার কারণ খুঁজে বের করা দুরূহ হতে পারে। সেসব আলোচনা একপাশে রেখে এখন তার মনোযোগ বিপিএলে, যেখানে রুবেল খেলবেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও কিংবদন্তি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে।
রুবেল বলেন, ‘আমি কিন্তু এখানে ভালো পারফর্ম করেই এসেছি। এমন নয় যে খারাপ করে দলের সাথে গিয়েছি। তারপরও আমাদের দেশে সবকিছু নিমেষে বদলে যায়। বিপিএলে ভালো করতে চাই। রিয়াদ ভাই নিজেই দেখতে পারছেন আমি কেমন করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE