ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেসারদের নৈপুণ্যে ভারতের দাপুটে জয়

২০২১ ডিসেম্বর ৩০ ১৭:৫১:৪১

পেসারদের নৈপুণ্যে ভারতের দাপুটে জয়

৪ উইকেটে ৯৪ রান নিয়ে খেলতে নেমে জেতাটা প্রায় অসম্ভব ছিল। তবে সুযোগ ছিল ড্র করে ম্যাচ বাঁচানোর। ডিন এলগার ও টেম্বা বাভুমা সেই চেষ্টা চালিয়েও হার এড়াতে পারেননি। ১৫৬ বলে ৭৭ রান করে বিদায় নেন এলগার। বাভুমা ৮০ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

বাকি সতীর্থরা ভারতীয় পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলে ৬৮ ওভার ব্যাট করে ১৯১ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাকহ ও মোহাম্মদ শামি। এছাড়া মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস : ৩২৭/১০ (১০৫.৩ ওভার), রাহুল ১২৩, মায়াঙ্ক ৬০, লুঙ্গি ৭১/৬, রাবাদা ৭২/৩, দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ১৯৭/১০ (৬২.৩ ওভার), বাভুমা ৫২, ডি কক ৩৪, শামি ৪৪/৫, বুমরাহ ১৬/২,

ভারত ২য় ইনিংস : ১৭৪/১০ (৫০.৩ ওভার), পান্ট ৩৪, রাহুল ২৩, রাবাদা ৪২/৪, মার্কো ৫৫/৪ দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ৯৪/৪ (৪০.৫ ওভার), এলগার ৭৭, বাভুমা ৩৫*, বুমরাহ ৫০/৩, শামি ৬৩/৩, ফল : ভারত ১১৩ রানে জয়ী।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত