ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, নেই ২ উইকেট
সেমিফাইনাল ম্যাচের শুরুতে ভারতকে ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু শেষদিকে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে ভারতের যুবারা। যার সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। বাংলাদেশকে ফাইনালে উঠতে করতে হবে ২৪৪ রান।
ইনিংসের ৪৫ ওভারের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলার পরেও, শেষ ৫ ওভারে ৫০ রান যোগ করেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে যে নিয়ন্ত্রিত ও আ’ক্র’মণাত্মক বোলিং করেছিল বাংলাদেশ যুবারা, শেষদিকে তা আর ধরে রাখতে পারেনি। যে কারণে এখন চ্যালেঞ্জিং স্কোরের সামনেই পড়তে হয়েছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। শুরুর বোলিং তোপে ইনিংসের প্রথম ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান করতে পেরেছিল ভারত। সেখান থেকে শেষ ২৫ ওভারে তারা করে আরও ১৬৬ রান।
ভারতীয়দের আড়াইশ ছুঁইছুঁই সংগ্রহ এনে দেওয়ার বড় কৃতিত্ব তিন নম্বরে নামা শাইক রশিদের। ইনিংসের নবম ওভারে উইকেটে এসে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১০৮ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল তিন চার ও একটি ছয়ের মার।
শেষ দিকে মারমুখী ব্যাটিংয়ে ভিকি ওস্তাওয়াল মাত্র ১৮ বলে খেলেন ২৮ রানের ক্যামিও ইনিংস। এটিই ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। আরেক বোলার রাজাবর্ধন হাঙ্গারেকার ৭ বলে করেন ১৬ রান। এছাড়া ইয়াশ ঢুল ২৬ ও রাজ বাওয়ার ব্যাট থেকে আসে ২৩ রান।
বাংলাদেশ একাদশ: রাকিবুল হাসান (অধিনায়ক), মোহাম্মদ ফাহিম (উইকেটরক্ষক), এস এম মেহরব হাসান, আইচ মোল্লা, মাহফিজুল ইসলাম, আশিকুর জামান, প্রান্তিক নওরোজ নাবিল, গাজী তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।
ভারত একাদশ: হারনুর পান্নু, আঙক্রিশ রাঘুবংশি, শাইক রশিদ, ইয়াশ ঢুল (অধিনায়ক), নিশান্ত সিন্ধু, রাজানগার বাওয়া, কৌশল তাম্বে, রাজাবর্ধন হাঙ্গারেকার, ভিকি ওস্তাওয়াল ও রবি কুমার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE