ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাকশক্তি শ্রবণশক্তিহীন এই পেসারকে দলে ভেড়াতে যাচ্ছে চট্টগ্রাম
বাংলাদেশ প্রতিবন্ধী দলের বিশ্বস্ত অস্ত্র আকসার এবার স্বপ্নকে করেছেন দিগন্ত বিস্তৃত। লালসবুজের জার্সিতে বাজিমাত করতে চান ক্রিকেট বিশ্বকে।সে স্বপ্ন পূরণের তার সারথী হচ্ছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্বিঘ্নে অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য আকসার আহমেদকে পৃষ্ঠপোষকতা করছে দলটি।
আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অংশগ্রহণ নিশ্চিত হলে, নেট বোলার হিসেবে দেখা যাবে এই পেস সেনসেশনকে।চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক দাঁতো কেএম রিফাতুজ্জামান বলেন, ‘আকসার আহমেদ এক বিস্ময় প্রতিভা।
অমিত সম্ভাবনার এসব প্রতিভা অনেক সময়ই অযত্ন আর অবহেলায় হারিয়ে যায়। সবচেয়ে বড় বাঁধা হয় পৃষ্ঠপোষকতা। আমরা এমন সম্ভাবনা হারিয়ে যেতে দিতে পারি না। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই আকসারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
২৯ ডিসেম্বর ২০২১ (বুধবার) আকতার গ্রুপের মালিকানাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কার্যালয়ে এসে ফ্র্যাঞ্চাইজিটির শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করেন আকসার আহমেদ ও তার কোচ। এ পেসারের আগামী এক বছরের ক্রিকেট ও ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের খরচ বহনের ঘোষনা দেন ব্যবস্থাপনা পরিচালক রিফাতুজ্জামান।
আপ্লুত আকসার তার কোচের মাধ্যমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতি কৃতজ্ঞতা জানান। আকসারের স্বপ্ন পূরণে বড় অনুপ্ররেণা হিসেবে কাজ করবে এ উদ্যোগ জানিয়েছেন তার কোচ।সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের মোল্লারচকে জন্ম ও বেড়ে ওঠা আকসার আহমেদের।
মাত্র ২ বছর বয়সে বাবাকে হারান আকসার। বরাবরই ক্রিকেটের প্রতি দারুণ ঝোঁক তার। স্বপ্নবাজ ছেলেকে ক্রিকেটার বানাতে তাই নিজের সর্বস্ব উজাড় করছেন মা দিলারা বেগম। পরিবারে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে আকসার সবার ছোট। দুই ভাই বাকপ্রতিবন্ধী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE