ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আমিও তো সিনিয়র ক্রিকেটার,১২ বছর ধরে খেলছি:রুবেল
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার হয়ে খেলবেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। এই দলে রুবেলের সতীর্থ তিন সুপারস্টার মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারকায় ভরা দলে রুবেল নিজেকেও দেখছেন সিনিয়র সদস্য হিসেবে।
তিন সিনিয়র ক্রিকেটারকে এক দলে পেয়ে কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন, ‘কেমন লাগবে? আমি জাতীয় দলে ১২ বছর ধরে খেলছি। আমার তো এমন লাগার কথা না। আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি।’পরক্ষণে রুবেল জানালেন, একসাথে তাদের পেয়ে ভালো লাগছে তার। তিন পাণ্ডব এক দলে হওয়ায় কোনো সমস্যা হবে না, বরং সুবিধাই হবে- মনে করেন তিনি।
রুবেলের ভাষায়, ‘সাধারণত তাদের এক দলে পাই না। তিনজন সিনিয়র ক্রিকেটার আছেন এটা ভালো লাগছে। আমরা একসাথে খেলব। অনেকদিন ধরেই একই ড্রেসিংরুম ভাগাভাগি করি। অনেকদিন ধরেই একসাথে আছি। মাশরাফি ভাই আছে; তামিম ভাই, রিয়াদ ভাই আছে। মনে হয় না খুব একটা সমস্যা হবে।’
ড্রেসিংরুমের পরিস্থিতি খুব ভালোই থাকবে। মাঠে সিদ্ধান্ত নিতে সহজ হবে। তিনজনই সিনিয়র ক্রিকেটার আর অধিনায়ক। তারা দ্রুত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।’ জাতীয় দলে কয়েকদিন ধরে আসা-যাওয়ার মধ্যে আছেন রুবেল। নিয়মিত খেলার সুযোগও পাচ্ছেন না। নিজেকে আরও প্রমাণের জন্য বিপিএলকে নিজের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
রুবেল বলেন, ‘বিপিএল সব ক্রিকেটারের জন্য চ্যালেঞ্জিং। বিশেষ করে আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং।সামনে জাতীয় দলের অনেক খেলা আছে। এখানে ভালো করলে যেকোনো জায়গায় সুযোগ পাওয়া ভালো হবে। ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE