ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সবাইকে অবাক করে নিজের সবচেয়ে প্রিয় ও আদর্শ বোলার হিসেবে যে টাইগারকে বেছে নিলেন রাজা
বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের গত কয়েকটি টুর্নামেন্টেই ভালো খেলে জাতীয় দলের নির্বাচকদের নজরে আসেন রাজা। হঠাৎ করেই পাকিস্তান সিরিজের টেস্ট দলে ডাক পান তিনি, যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। পরবর্তী নিউজিল্যান্ড সিরিজের দল থেকেও আবার বাদ পড়েছেন তিনি। এখন খেলছেন বিসিএলে। দল পেয়েছেন বিপিএলেও।
স্বল্প সময়ের জন্য জাতীয় দলে সুযোগ পেলেও খুশি হয়েছেন রাজা। যে কয়টা দিন জাতীয় দলের অনুশীলনে উপস্থিত ছিলেন, অভিজ্ঞতা সঞ্চার করেছেন। খালেদ মাহমুদ সুজনের সাথেও কাজ করেছেন এবং যে অভিজ্ঞতা পেয়েছেন তা নিয়েই এখন সামনে এগোনোর স্বপ্ন দেখেন তিনি।
রাজা বিডিক্রিকটাইমকে বলেন, “সুজন স্যারের সাথে কাজ করার ইচ্ছা ছিল। স্যারকে পেয়েছিলাম, উনি অনেক কিছু শিখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ডমিনেট করে খেলতে হয়। এখান থেকে যে অভিজ্ঞতা পেয়েছি, সেটা ভবিষ্যতে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লাগানো যায় সেই চিন্তাধারা এসেছে এখন।”
নেট বোলার থেকেই এই পর্যায়ে উঠে এসেছেন রাজা। সিলেট থেকে উঠে আসা এই জাতীয় দলের তিন পেসার আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদকে দেখেই অনুপ্রেরণা পেয়েছেন তিনি। তাদের কাছে থেকে অভিজ্ঞতাও সঞ্চার করেন রাজা।
রাজা বলেন, “আমাদের সিলেটের তিন জনকে দেখেই আমার পেস বোলার হয়ে উঠে আসা। উনাদের কাছে যতটুকু সুযোগ পায় অভিজ্ঞতা জানার চেষ্টা করি।”
তবে দেশের ক্রিকেটারদের মধ্যে রুবেল হোসেনকে আদর্শ মানেন রাজা। প্রায় এক যুগ ধরে জাতীয় দলে খেলা রুবেলের কাছে থেকে নানান অভিজ্ঞতার কথা শোনেন তিনি। রুবেল তাকে বিভিন্ন উপদেশ দিয়ে সাহায্য করেন বলেও জানান রাজা।
রাজার ভাষায়, “সত্যি কথা বলতে, বাংলাদেশে আমি রুবেল ভাইকে আদর্শ মনে করি। উনার বোলিং আমার অনেক ভালো লাগে। ভালো মানুষ উনি। উনার কাছে অনেক কিছুই শেখার চেষ্টা করেছি এবং উনি শিখিয়েছেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE