ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশের যুবারা
তৃতীয় ম্যাচে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হলেও শেষ পর্যন্ত করোনার হানায় বাতিল হয়েছে ম্যাচটি। নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। যেখানে ভারতের বিপক্ষে লড়তে হবে তাদেরকে।
কদিন আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত তিন দলের ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। ভারতের অনূর্ধ্ব-১৯ ‘এ’ এবং ‘বি’ দলকে হারিয়েছিল তারা। যা সেমিফাইনালে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে।
এ প্রসঙ্গে অধিনায়ক রাকিবুল বলেন, ‘আগামীকাল ভারতের সঙ্গে আমাদের সেমিফাইনাল ম্যাচ। আশাবাদী আমরা আমাদের সেরাটা দিতে পারলে অনেক ভালো করব। কারণ আমরা আমাদের প্রথম দুইটা ম্যাচ ভালো ব্যবধানে জিতেছি। আমরা আমাদের আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে খেলতে নামব। ভারতের সঙ্গে বিগত সিরিজটি জিতেছি। ওদের সঙ্গে ভালো করতে ওইটাও আমাদের মানসিকভাবে সহায়থা করবে। ভালো খেলতে অনুপ্রেরণা দেবে।’
‘আমরা চেষ্টা করব আমরা আমাদের সেরাটা দিয়ে যাতে ওদের সঙ্গে আমরা জিততে পারি। আমরা এখানে বিগত তিনটি ম্যাচই এখানে খেলেছি, এটা আমাদের সুবিধা হিসেবে থাকবে ভালো করার জন্য। আমি মনে করি আমরা ওদের চেয়ে সবদিকে এগিয়ে থেকে নামব এবং আমাদের সেরাটা দেবো, ম্যাচ জিতে ভালো একটা ফলাফল নিয়ে বের হবো।’
বাংলাদেশ-ভারতের মধ্যকার সেমি ফাইনাল ম্যাচটি শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর। একই দিন দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার যুবারা। সেমিফাইনালে জয় পাওয়া দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE